,

লীগ কাপে ঘুরে দাঁড়াতে চান মরিনহো ও ক্লপ

news-image

চলতি সপ্তাহে লীগ কাপের চতুর্থ রাউন্ড খেলবে চরম সংকটের মধ্যে থাকা চেলসি ও লিাভারপুল। এই টুর্নামেন্টেই ঘুরে দাঁড়াতে চান চেলসি কোচ হোসে মরিনহো ও লিভারপুল কোচ জার্গেন ক্লপ। বর্তমান চ্যাম্পিয়ন চেলসি গত শনিবার প্রিমিয়ার লীগে পঞ্চম বারের মত হার মেনেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে। লীগ কাপ খেলতে তারা আগমীকাল মঙ্গলবার যাবে স্টোক সিটিতে। অপরদিকে কোচ হিসেবে ক্লপ নিয়োগ পাবার পর থেকে তিনটি ম্যাচেই ড্র পাওয়া লিভারপুল পরেরদিন আতিথেয়তা দেবে বার্নমাউথকে।
আপটন পার্কে গত শনিবার ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে ২-১ ব্যবধানের হারে চেলসির তাদের লীগ চ্যাম্পিয়নের খেতাবকে প্রশ্নবিদ্ধ করেছে। লাল কার্ডের কারণে নেমেনজা ম্যাটিক এবং নিষেধাজ্ঞার কবলে থাকায় মরিনহো এ দিন দলের সঙ্গে থাকতে না পারলেও ফুল ব্যাক সিজার আজপিলিকুয়েটা বলেছেন, সহকারী কোচ সিলভিনো লোয়ারোর তত্ত্বাবধানে তিনি এবং তার দল এই অবস্থার পরিবর্তন চায়।
স্পেনের এই ফুটবল তারকা বলেন, যত দ্রুত সম্ভব আমরা লড়াইয়ে নামতে চাই। স্টোকের বিপক্ষে ম্যাচের মাধ্যমে আমরা আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে চাই। মঙ্গলবার যত দ্রুত সম্ভব আমাদের সমস্যা কাটিয়ে পরের রাউন্ডে পৌঁছাতে চাই।
লীগ থেকে ১১ পয়েন্ট এবং চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপের তৃতীয় অবস্থানে থাকা চেলসি ব্রিটানিয়া স্টেডিয়ামেই সংকট কাটাতে চায়। তবে মরিনহো চান তার ছেলেরা যেন অতি মাত্রায় উত্তেজিত হয়ে নতুন কোন সংকট তৈরী না করে। কারণ ১৯ দিনের মধ্যে ৬টি ম্যাচের সূচিতে থাকা দলটির পরবর্তী হোম ম্যাচের প্রতিপক্ষ লিভারপুল।
ব্রেনডন রজার্সকে হটিয়ে দারুণ এক আশা নিয়ে ক্লপকে কোচ হিসেবে নিযুক্ত করেছে লিভারপুল। তবে রোববার সাউদাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের মধ্য দিয়ে ক্লাবটি টানা তিন ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল। জার্মান ওই কোচের আশা আগামী বুধবার এ্যানফিল্ডে তাদের প্রত্যাশা পুরণ হবে। অবশ্য তাদের প্রতিপক্ষ বার্নমাউথ নিজেদের শেষ দুই ম্যাচ থেকে হজম করেছে ১০টি গোল। ম্যানচেস্টার সিটি ও টোটেনহ্যাম হটস্পারের কাছে তারা পর পর দুই ম্যাচ হেরেছে ৫-১ ব্যাবধানে।
সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচ শেষে ক্লপ  বলেন, এই ফল নিয়ে আমরা কাজ করতে পারব। দলের এই পারফর্মেন্স নিয়ে আমরা কাজ করতে পারব।এই চেয়ারে বসে আমি অন্তত এই কথাটি বলতে পারি যে, এই ছেলেরা লড়াইয়ের জন্য প্রস্তুত নয়। অথচ একটি ম্যাচের আগে খেলোয়াড়দের লড়াকু মেজাজ থাকাটা জরুরি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ