,

সৌদি মসজিদে আত্মঘাতী হামলা, তিনজন নিহত

news-image

সৌদি আরবে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। সৌদি আরবের দক্ষিণে নাজরান শহরের একটি মসজিদে আজ সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। খবরে বলা হয় মাগরিবের নামাজের সময় আল-মাশশাদ মসজিদে এ বোমা হামলার ঘটনা ঘটে। তবে বিস্তারিত কিছু জানা যায়নি। আল ওয়াতান নামে একটি দৈনিক সংবাদের ওয়েবসাইটে দেওয়া একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপর মুসল্লিরা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করছিলেন। এতে পুরো এলাকাটি ধুলোয় আচ্ছাদিত হয়ে আছে। এর আগে গত ৬ আগস্ট দেশটিতে একটি মসজিদে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা