বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে বিধ্বস্ত পাকিস্তান : নিহত ৩০০

news-image

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত হয়ে পড়েছে পাকিস্তান। ভুমিকম্পের আঘাতে এখন অন্তত ৩০০ জনের প্রাণহানি ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত কয়েক শ` মানুষ। 


দেশটির লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি সহ বেশ কয়েকটি জেলায় বিভিন্ন ভবন, ঘর-বাড়ি ও দোকানপাট ধসে পড়েছে। পেশওয়ারসহ দেশটির বেশ কয়েকটি হাসপাতালে পাঁচ শতাধিক আহত লোকজনকে ভর্তি করা হয়েছে। খবর ডন নিউজ ও টাইমস অব ইন্ডিয়া ও দ্য গার্ডিয়ানের।


রোববার স্থানীয় সময় বিকেল পৌনে তিনটার দিকে ভূকম্পনে কেঁপে উঠে দক্ষিণ এশিয়ার বেশ কিছু অঞ্চল। দেশটির লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশওয়ার, কোয়েটা, কোহাত ও মালকান্দে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ৪০ সেকেন্ডব্যাপী স্থায়ী কম্পনে দেশটির আতঙ্কিত লোকজনকে রাস্তাঘাটে নেমে আসতে দেখা গেছে। তবে ৪০ মিনিট পরে এসব স্থানে আবারো ভূকম্পন অনুভূত হয়। 


ভূমিকম্পে এখন পর্যন্ত পাকিস্তানে ৩০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সোয়াতের সাইদি শরীফ হাসপাতালে ১৯৪ জন ও পেশোয়ারের রিডিং হাসপাতালে শতাধিক লোকজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। 
pk

 

এদিকে, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, দিল্লি, উত্তরাখন্ড ও রাজস্থান ও নেপালের বেশ কিছু এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। তবে এসব এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমিকম্পের পর এক টুইট বার্তায় পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের লোকজনকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানে প্রয়োজন হলে সহায়তা করা হবে বলে ঘোষণা দিয়েছেন। 


মার্কিন ভূকম্পন জরিপকারী সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আফগানিস্তানের জার্ম এলাকা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের হিন্দুকুশের ১২০ মাইল গভীর থেকে ৭ দশমিক ৭ মাত্রার ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। তবে পাকিস্তানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশটিতে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 


টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, হিন্দুকুশ থেকে ভূকম্পনটির উৎপত্তি হলেও ভারত, নেপাল, পাকিস্তানে প্রচণ্ড কম্পনে লোকজনকে ঘড়-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। ভূকম্পনের পর লোকজন খালি ভবন ও বাসা-বাড়ির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। এদিকে, আন্তর্জাতিক দাতব্য সংস্থা কেয়ার জানিয়েছে, আফগানিস্তানে ভূকম্পনে দারিদ্র লোকজন বিশেষ করে যাদের ঘড়বাড়ি ধ্বংস হয়ে গেছে তারা চরম সংকটের মুখোমুখি হতে যাচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত ১৭ জনের প্রাণহাণির খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান