,

ক্যাটরিনার নতুন প্রম

news-image

সম্প্রতি বলিউডের তারকা ক্যাটরিনা কাইফ জানিয়েছেন নতুন করে প্রেমে পড়েছেন তিনি। তবে কী এরই মধ্যে রণবীর কাপুরের সঙ্গে তাঁর প্রেমের ইতি ঘটেছে! মূলত একজন অভিনয়শিল্পীর প্রেম হয় অভিনয়ের সঙ্গেই। অভিনেত্রী হিসেবে নতুন করে অভিনয়ের প্রেমে পড়েছেন বলিউডের তারকা ক্যাটরিনা কাইফ। তাঁর নতুন ছবি ‘ফিতুর’-এর চিত্রনাট্য পড়েই নাকি এমনটা হয়েছে। ক্যাটরিনা জানিয়েছেন, ‘ফিতুর’ ছবির গল্প শুনেই এর প্রেমে পড়ে গেছেন তিনি। এ ছবিতে কাজ করতে গিয়ে নতুন করে আবিষ্কার করেছেন নিজেকে।
এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘ফিতুর’-এর চিত্রনাট্য শোনা মাত্রই আমি এর প্রেমে পড়ে গিয়েছিলাম। এ কাজটি নিয়ে খুবই উচ্ছ্বসিত এবং উৎ​সাহী ছিলাম আমি। যখন এ ছবির কাজ শুরু করি সে সময় কিছুটা ধীরেই এগোচ্ছিলাম। এরপর আমি এ ছবির বিষয়গুলো বুঝতে শুরু করি’, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এভাবেই ‘ফিতুর’-এর চিত্রনাট্যের প্রশংসা করেছেন ক্যাটরিনা কাইফ।
ক্যাটরিনা জানিয়েছেন, তিনি এ চলচ্চিত্র থেকে অনেক কিছুই শিখেছেন। একজন অভিনয়শিল্পী হিসেবে তাঁকে এ ছবিটি অভিনয়ের প্রতি নতুন করে আগ্রহী করে তুলেছে। তিনি বলেন, ‘ফিতুর’ ছবিটির চিত্রনাট্য আমার ভেতরের আবেগকে নতুন করে জাগিয়ে তুলেছে। অভিনেত্রী হিসেবে এ যেন আমার এক নতুন যাত্রা।’

ব্রিটিশ লেখক চার্লস ডিকেনসের ‘গ্রেট এক্সপেক্টেশনস’ উপন্যাসের কাহিনি অবলম্বনে নির্মিত অভিষেক কাপুরের এ ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে আরও আছেন আদিত্য রায় কাপুর এবং টাবু। শুরুতে টাবুর জায়গায় ছিলেন রেখা। কিছুদিন এ ছবির শুটিং ও করেছিলেন তিনি।
এক সময়ের বলিউড মাতানো অভিনেত্রী রেখা সম্পর্কে ক্যাটরিনা বলেন, ‘তাঁর সঙ্গে মাত্র কয়েক দিন কাজ করার সুযোগ পেয়েছি আমি। তাঁর সঙ্গে আমার বরাবরই দারুণ ভাব। তিনি ভীষণ বন্ধুসুলভ একজন মানুষ। একসঙ্গে কাজ করা হলো না বলে আমাদের দুজনেরই মন খারাপ।’
রেখা প্রসঙ্গে ক্যাটরিনা আরও বলেন, ‘তবে প্রতিটি ছবিরই নিজস্ব নিয়তি থাকে, আমরা সেটিকে শ্রদ্ধা করি। রেখাকে আমি কয়েকবার দেখেছি। উনি যখনই শুটিং সেটে উপস্থিত হতেন তখন আমাদের মধ্যে কথা হতো। সবাই ওনার ভক্ত। আমি তাঁকে ভীষণ শ্রদ্ধা করি।’
‘ফিতুর’ ছবিটির শুটিংয়ের যাবতীয় কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে। ছবিটি মুক্তি পাবে সামনের বছরের ফেব্রুয়ারি মাসে। এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা