সন্তানদের যে বইগুলো পড়ে শোনাতেন গেটস দম্পতি
বিশ্বজুড়ে নিরক্ষরতা দূর করতে বেশ কাজ করছে গেটস ফাউন্ডেশন। বিশ্বের শীর্ষস্থানীয় ধনী বিল গেট এবং তার স্ত্রী মেলিন্ডা গেট দম্পতি এ প্রচেষ্টা চালাচ্ছেন। মজার বিষয় হলো, গেট দম্পতি বাড়িতেও তাদের সন্তানের সঙ্গে বই পড়েন। বাবা-মা মিলে নাকি বেছে বেছে বেশ কয়েকটি বই তাদের ছেলে-মেয়েদের পড়ে শুনিয়েছেন। আমেরিকার একাডেমি অব পেডিয়াট্রিকস জানায়, ছোট ছেলে-মেয়েদের বই পড়ে শোনানো এবং ছবি ও শব্দ সম্পর্কে কথা বললে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে।
এভাবে বিল এবং মেলিন্ডা মানুষের জীবন ও ভালোবাসা সম্পর্কে শিশুদের মৌলিক ধারণা দিতে বেশ কয়েকটি বই নিজেরাই পড়ে শুনিয়েছেন। জেনে নিন তারা কি কি বই বেছে নিয়েছেন।
সন্তানদের যে বইগুলো পড়ে শোনাতেন গেটস দম্পতি
১. স্যাম ম্যাকব্রাটনির 'গেস হাউ মাচ আই লাভ ইউ' : গেট দম্পতি জানান, ছেলে-মেয়েরা যখন ছোট তখন এ বইটি পড়ে শোনাতেন তারা। বইয়ের দুটো খরগোশ চরিত্রের কণ্ঠ বিল এবং মেলিন্ডা ভাগাভাগি করে নিতেন। এ বইয়ের ঘটনা এবং বক্তব্য পুরোটাই সন্তানদের শিখিয়েছেন তারা।
২. রবার্ট মাঞ্চির 'লাভ ইউ ফরএভার' : মেলিন্ডা জানান, তিনি এবং বিল দুজন মিলে বাচ্চাদের ঘুমানোর আগে এই বইটি পড়ে শোনাতেন। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রজন্ম যেভাবে এগিয়ে যায়, তা বলা হয়েছে এতে। বাচ্চারা ঘটনা বুঝেছে, কিন্তু বোঝেনি পড়ার পর তাদের বাবা-মা কেন কাঁদতেন?
সন্তানদের যে বইগুলো পড়ে শোনাতেন গেটস দম্পতি
৩. জ্যাকুলিন ওয়েস্টের 'দ্য বুক অব এলসহোয়ার' : বাচ্চা দুটো যখন একটু বড় হলো, তখন তাদের পড়ে শোনানো হতো এই বইটি, জানান মেলিন্ডা। স্কুলে যাওয়ার আগ দিয়ে এই মজার কিন্তু অসাধারণ বইটি ওদের পড়ে শোনাতাম, জানান বিল। এর মাধ্যমে দিনের শুরুতে সঠিক কাজে মনোযোগ দেওয়ার অভ্যাস গড়ে ওঠে বাচ্চাদের।
৪. ফিলিপ পুলম্যানের 'হিস ডার্ক ম্যাটেরিয়ালস' সিরিজ : পুলম্যানের 'দ্য গোল্ডেন কম্পাস', 'দ্য সাবটেল নাইফ' এবং 'দ্য এম্বার স্পাইগ্লাস' সিরিজগুলো বাচ্চাদের পড়ে শোনাতেন বিল দম্পতি। এসব সিরিজের অলীক ঘটনাগুলোর কল্পনায় হারিয়ে যেতাম আমরা, জানান গেট দম্পতি। সন্তানদের নিয়ে ডিনারের সময় সবাই মিলে কল্পনার রহস্যময় জগতে হারিয়ে যাওয়াটা ছিল বিল পরিবারের দারুণ উপভোগ্য বিষয়।
সন্তানদের যে বইগুলো পড়ে শোনাতেন গেটস দম্পতি
৫. রে ব্রাডব্যুরির 'ফারেনহাইট ৪৫১' : মেলিন্ডা এবং ছেলে রে দুজনই এ বইটি দারুণ পছন্দ করতেন। বিশেষ বিশেষ ঘটনা এবং অন্ধকার থেকে তাদের আলোতে আনার বিষয়টি দারুণ উপভোগ্য ছিল বলে জানান মেলিন্ডা। মাত্র ২০ সেন্ট দিয়ে একটি টাইপরাইটার ভাড়া করে ৯ দিনে বইটি লেখার বাস্তব ঘটনাও তাদের কাছে ছিল বিস্ময়কর ঘটনা।
সন্তানদের যে বইগুলো পড়ে শোনাতেন গেটস দম্পতি
৬. মার্ক হ্যাডোনের 'দ্য কিউরিয়াস ইনসিডেন্ট অব দ্য ডগ ইন দ্য নাইট-টাইম' : এ বইটি তাদের ছেলে-মেয়েকে অনেক কিছু দিয়েছে। মানসিক চাপ এবং নানা বাধার মুখে কিভাবে আশাবাদ ধরে রাখতে হয়, তা শেখায় এই বইটি। এটি বেশ আবেগাপ্লুত করে রাখতো তাদের। সূত্র : বিজনেস ইনসাইডার











