,

সরাইলে ৪১ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪১ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ১১টায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ উপজেলা সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবদুল আলীম ও দ্বিতীয় কর্মকর্তা মো. মজিবুর রহমান পৃথক অভিযান চালান। অভিযানকালে তারা সরাইল-নাসিরনগন-লাখাই আঞ্চলিক সড়কের কুট্টাপাড়া ব্রীজের নিকট থেকে বাচ্ছু মিয়ার ছেলে রাহিম উদ্দিন(২৫), সৈয়দটুলা বড় দীঘির পাড় এলাকা থেকে সাজুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম সেন্টু(২৮) ও আলীনগর গ্রামের মোহাম্মদ আলী পাঠানের ছেলে ফিরোজ পাঠান(২৮) ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন। পরে তিনজনের কাছ থেকে ৪১ পিস ইয়াবা উদ্ধার করেন।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: আলী আরশাদ বলেন, গ্রেপ্তারকৃত ৩জনের নিকট থেকে ৪১পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরোদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা