,

মৃত ভোটারের নাম বাদ দিতে গ্রাম পুলিশের সহযোগিতা

news-image

ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দিতে গ্রাম পুলিশের (চৌকিদার) সহযোগিতা নিচ্ছে নির্বাচন কমিশন। এ জন্য গ্রাম পুলিশদের প্রতি মৃত ভোটারের তথ্য সংগ্রহের জন্য ১০ টাকা করে সম্মানী দেওয়া হবে।আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ বিষয়ে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিশন সচিবালয় সূত্র জানায়, ভোটার তালিকা হালনাগাদ কাজে সারা দেশে তথ্য সংগ্রহকারীদের অনেকেই মৃত ভোটারের তথ্য সংগ্রহে ব্যর্থ হয়েছেন। এ বিষয়ে গণমাধ্যমের কাছে অসন্তোষও প্রকাশ করেছিলেন কমিশন সচিব সিরাজুল ইসলাম। কিন্তু উন্নতমানের জাতীয় পরিচয়পত্র ছাপার আগে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া জরুরি। সে জন্য কমিশন এ বিষয়ে গ্রাম পুলিশের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কমিশন সচিবালয়ের চিঠিতে বলা হয়েছে, গ্রাম পুলিশ ইউনিয়ন ভিত্তিক মৃত ভোটারের তালিকা তৈরি করে তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পাঠাবেন। চেয়ারম্যান তথ্য যাচাই করে পূর্ণাঙ্গ তালিকার কপি উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠাবেন।

কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবারের হালনাগাদে ৬ লাখ ৯১ হাজার ৬০৬ জন মৃত ভোটার শনাক্ত হয়েছে। কিন্তু দেশের ১৬ কোটি জনসংখ্যার বিপরীতে বাৎসরিক মৃত্যুর হার অনুযায়ী এ সংখ্যা ১২ থেকে ১৫ লাখ হওয়ার কথা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা