,

বড় জয়ে সিরিজ দ. আফ্রিকার

news-image

প্রোটিয়া ব্যাটসম্যান ডি কক-ডু প্লেসি- ডি ভিলিয়ার্সদের কাছে ভারতীয় বোলারদের অসহায় আত্মসমর্পণের পর স্টেইন-রাবাদাদের বোলিংয়ের কাছে ধরাশায়ী হয়েছে ধোনি-কোহলিরা। ফলে ৪৩৯ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ২২৪ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। প্রোটিয়াদের কাছে ২১৪ রানের বড় ব্যবধানে হেরেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা।
জয়ের জন্য বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের পক্ষে লড়াই করতে পেরেছেন মাত্র দুজনÑওপেনার শিখর ধাওয়ান ও চার নম্বরে নামা অজিঙ্কা রাহানে। কিন্তু ধাওয়ানের ৬০ আর রাহানের ৮৭ রানের লড়াকু ইনিংস দুটো স্বাগতিকদের হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে। কাগিসো রাবাদা চারটি ও ডেল স্টেইন তিনটি উইকেট নিয়েছেন।
এরআগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে দারুণ সূচনা এনে দেন কুইন্টন ডি কক। সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান (১০৯)। এরপর সেঞ্চুরির দেখা পান ফাফ ডু প্লেসিস (১৩৩) ও এবি ডি ভিলিয়ার্স (১১৯)। তাদের তিন সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা রেকর্ড ৪৩৮ রান সংগ্রহ করে। তিন সেঞ্চুরিয়ানের তা-বে ভারতের একজন বোলারও ‘সেঞ্চুরি’ করেছেন! ১০ ওভারে ১০৬ রান দেওয়া সেই দুর্ভাগা বোলারের নাম ভুবনেশ্বর কুমার। বিনিময়ে পেয়েছেন একটি উইকেট। এ ছাড়া স্বাগতিকদের পক্ষে মুহিত শর্মা, হরভজন সিং ও সুরেশ রাইনা প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় ইনিংসের ক্ষেত্রে এটি চতুর্থ সেরা। প্রথমটি শ্রীলঙ্কার দখলে; ৪৪৩/৯, নেদারল্যান্ডসের বিপক্ষে। পরের ৩টি রেকর্ডই দক্ষিণ আফ্রিকার; ৪৩৯/২, ৪৩৮/৯ (৪৯.৫ ওভারে) এবং ৪৩৮/৪।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে