বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে- মোকতাদির চৌধুরী এম.পি

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি রবিবার দুপুরে পৌর এলাকার পশ্চিম মেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশের জন্য জনগনের জন্য কাজ করছি। আমরা পরিকল্পনা মাফিক প্রতিটি কাজ করি। তিনি শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, আমরা বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছি, এটি একটি বিরল ঘটনা। তিনি বলেন, শিক্ষার উন্নয়নে সরকার প্রতিটি বিদ্যালয়ে নতুন ভবন নির্মানসহ শিক্ষার উপকরণ বিতরণ করছে। তিনি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভালো ভাবে পাঠদান করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের আগামীদিনের যোগ্য নাগরিক হিসেবে তুলতে হবে। তাদেরকে দেশপ্রেম শেখাতে হবে। দেশের প্রতি ভালোবাসা জাগ্রত করতে হবে। তিনি বলেন, প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা যাতে সুন্দর ও সুষ্ঠভাবে স¤পন্ন করা যায় সেদিকে শিক্ষকদেরকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রের সামনে যদি কেউ ঝামেলা করতে চায়, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহআলম সরকার, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, জেলা কৃষকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলার মোঃ সাদেকুর রহমান শরীফসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালণা কমিটির সদস্যগন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেওয়ান হাফিজ।
প্রায় ৫৮ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিস্ট ভবনের এক তলার নির্মান কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ