,

খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে তাই আমাদের উন্নয়ন চোখে দেখে না

news-image

আমিরজাদা চৌধুরী : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে তাই সে আমাদের উন্নয়ন চোখে দেখে না। আজ রোববার বিকেল সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা ফেরিঘাট এলাকায় ট্রান্সশিপমেন্ট পয়েন্টে আরসিসি জেটি, ওয়্যারহাউজ, পার্কিং ইয়ার্ড ও সংযোগ সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া আন্দেলনের নামে ৯২ জন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। এতগুলো মানুষের মৃত্যুর জন্য উনার কোনো দুঃখ হয়নি।
তিনি আরো বলেন, খুনীদের নিয়ে দল করবেন আবার গণতন্ত্রও চাইবেন তাতো হবে না। খুনীদের নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।
তিনি আরও বলেন, মানুষের বয়স হলে চোখে ছানি পড়ে, তখন মানুষ চোখে কিছু দেখতে পায় না তেমনি খালেদা জিয়ার চোখেও ছানি পড়েছে তাই তিনি সরকারের উন্নয়ন চোখে দেখতে পান না।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, সরকার বিএনপিকে ধ্বংসের পায়তারা করছে না বরং আপনারা শেখ হাসিনাকে বহুবার হত্যার চেষ্টা করেছেন। তবে শেখ হাসিনাকে ফুঁ মেরে উড়ানো যাবে না। শেখ হাসিনার ভিত্তি জনগণ আর শক্তি হলো সংগঠন।
এ সময় সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মন্ত্রী আরো বলেন, আমাদের এখন আর খাদ্য আমদানি করতে হয়না আমরা এখন বিদেশে খাদ্য রফতানি করি। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমুডোর মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আশুগঞ্জে আন্তঃদেশীয় বাণিজ্য পরিচালনার জন্য বিআইডব্লিউটিএ’র উদ্যোগে ছয় কোটি ৪৬ লাখ টাকা ব্যায়ে ট্রান্সশিপমেন্ট পয়েন্টে ওয়্যারহাউজ, পার্কিং ইয়ার্ড ও সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা