,

বোর্ডের ‘ভুলে’ ফেল দেড়শ শিক্ষার্থী

news-image

যশোর বিসিএমসি কলেজ ও মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের পঞ্চম পর্বের ১৫০ জন শিক্ষার্থী সব পরীক্ষায় অংশ নিয়েও দুই বিষয়ে ফলাফল যোগ না হওয়ায় অকৃতকার্য হয়েছেন। শিক্ষার্থীদের দাবি, পরীক্ষা কেন্দ্র থেকে দুইটি পরীক্ষায় উপস্থিতির স্বাক্ষর খাতা শিক্ষা বোর্ডে না পাঠানোয় তারা ফেল করেছেন।

এ বিষয়ে প্রতিকার পেতে রোববার তারা মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। তবে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বলা হচ্ছে, পরীক্ষায় উপস্থিতির স্বাক্ষর খাতা সঠিক সময়েই বোর্ডে পৌঁছেছে। শিক্ষা বোর্ড রেজাল্ট শিট তৈরির সময় অসাবধানবশত দুটি বিষয়ের নাম্বার যোগ করেনি। পূজা ও আশুরার ছুটির পর আজ রোববার সংশোধিত ফলাফল প্রকাশের কথা রয়েছে।

এদিকে, যশোর কালেক্টরেট চত্বরে মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, যশোর বিসিএমসি কলেজ ও মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ষষ্ঠ পর্বের ছাত্র। তাদের ফেব্রিক্স ম্যানুফেক্সারিং-৩ এবং ক্লোডিংন-১ পরীক্ষা হয়েছিলো যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে। এই পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ২১ অক্টোবর। সেখানে অংশগ্রহণকারী ১৫০ শিক্ষার্থীর ফলাফল অকৃতকার্য এসেছে। তখন জানতে পারেন পরীক্ষায় অংশ গ্রহণের খাতা বা হাজিরা খাতা কারিগরি বোর্ডে পাঠানো হয়নি। 

ভুক্তভোগী শিক্ষার্থী কামাল আহম্মদ উজ্জল জানান, শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়েছিলেন। তারা জানতে পেরেছেন পরীক্ষা কেন্দ্র থেকে হাজিরা খাতা বোর্ডে না পাঠানোয় অকৃতকার্য হয়েছেন। 

কামাল আহম্মদ উজ্জল আরও জানান, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের গাফিলতির খেসারত শিক্ষার্থীদের দিতে হচ্ছে। এজন্য তারা প্রতিকার পেতে মানববন্ধন করেছেন এবং জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর বরাবর স্মারলিপি দিয়েছেন।

তবে শিক্ষার্থীদের বক্তব্যে সঠিক নয় বলেছেন যশোর বিসিএমসি কলেজের জনসংযোগ কর্মকর্তা হাবিবুর রহমান রিপন। তিনি বলেন, শিক্ষার্থীরা ভুল তথ্য দিয়ে কর্মসূচি পালন করছে। হাজিরা খাতা পরীক্ষা কেন্দ্র থেকে বোর্ডে পাঠানো না হলে ফলাফল উইথ হেলপ থাকবে। কিন্তু তাদের ফেল দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে কারিগরি শিক্ষা বোর্ড ফলাফল তৈরি করার সময় দুটি বিষয়ের নাম্বার যোগ করেনি। কলেজ থেকে শিক্ষা বোর্ডে যোগাযোগ করা হয়েছে। সংশোধিত ফলাফল রোববার বিকালে প্রকাশ হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে