,

আজ পবিত্র আশুরা

news-image

আজ ১০ মহরম পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে বিভিন্ন কারণে এদিনটি বিশেষ তাৎপর্যমণ্ডিত। তবে মহানবী হজরত মুহম্মদের (সা.) দৌহিত্র ইমাম হোসাইন (রা.) কারবালা প্রান্তরে ৬১ হিজরিতে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হওয়ার পর থেকে মুসলমানরা দিনটিকে শোকের দিন হিসেবে পালন করে আসছে। এই শোকাবহ ঘটনাকে স্মরণ করতে বিশ্বের প্রত্যেকটি মুসলিম দেশে মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার শপথ নেন মুসলমানরা। শিয়া সম্প্রদায় ইমাম হোসাইন (রা.) স্মরণে তাজিয়া মিছিল বের করে। কারবালার শোকবহ ঘটনার কথা স্মরণ করে তারা বুক ও পিঠ চাপড়ে রক্ত ঝরিয়ে দিনটি পালন করে।
ইসলামের ইতিহাস অনুযায়ী এ দিনটি বিভিন্ন কারণে তাৎপর্যমণ্ডিত। বলা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এ দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছিলেন। প্রথম মানব হজরত আদম (আ.) এ দিনেই সৃষ্টি হয়েছিলেন। পৃথিবীতে আসার পর এ দিনেই হজরত আদম ও বিবি হাওয়ার তওবা কবুল হয়েছিল। নূহ (আ.)-এর কিস্তি ঝড়ের কবল থেকে রক্ষা পেয়ে জুদি পাহাড়ের পাদদেশে নোঙর করেছিল। এ ধরনের আরো অনেক ঘটনা ঘটেছিল এ দিনে। পবিত্র আশুরার দিনেই কেয়ামত হবে বলে হাদিসে বলা হয়েছে।
আশুরা উপলক্ষে দুদিন রোজা রাখার কথা বলেছেন রাসূল (সা.)। এদিনে মুসলমানরা কোরান তিলাওয়াত ও আলোচনার আয়োজন করে আল্লাহর কাছে দোয়া করেন।
পবিত্র আশুরা উপলক্ষে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। পত্রপত্রিকাগুলো বিশেষ প্রবন্ধ-নিবন্ধ প্রকাশ করেছে। এ উপলক্ষে আজ শনিবার সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান এবং সংবাদপত্রের অফিস ছুটি থাকবে। পবিত্র আশুরা উপলক্ষে মসজিদ, মাদরাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ এবং ২০ দলীয় জোটের নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া পবিত্র আশুরা উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা