,

ভারতকে পাকিস্তানের হুমকি : নমনীয় ভারত!

news-image

ভারতে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপ বর্জন করতে পারে পাকিস্তান- এমন হুমকিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নমনীয় হয়েছে বলে মনে হচ্ছে।
খোদ বিসিসিআইয়ের অন্যতম কর্মকর্তা রাজীব শুক্লা পর্যন্ত বলেছেন, ডিসেম্বরে ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে জানা গিয়েছে। এমনকী গত সপ্তাহে পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তারা যখন ভারতে আসেন তখন তখন বিসিসিআইয়ের সঙ্গে ইতিবাচক কথাবার্তাই হয়েছে। এর আগে লাহোরে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান বোর্ড সভাপতি শাহরিয়ার খান নিজে জানান, ডিসেম্বরে ভারতের সঙ্গে সিরিজের আশা প্রায় নেই বললেই চলে। 
এমতাবস্থায় রাজীব শুক্লার উতসাহ নিয়েই উঠছে নানা প্রশ্ন। তাহলে কি বিসিসিআই-ও সত্যি চাইছে ভারত-পাক সিরিজ হোক? যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। পাক বোর্ডের মত হলো, ডিসেম্বরের সিরিজ না হলে আগামী বছর টি২০ বিশ্বকাপ খেলতে এদেশে নাও আসতে পারে পাকিস্তান। সেজন্যই কি রাজীব শুক্লার মতো বোর্ডের একাংশ বিষয়টি নিয়ে আরো বেশি মনোযোগ দিতে চাইছেন? তিনি জানিয়েছেন, ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। ফলে আপাতত সেদিকেই তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই ক্রিকেটপ্রেমীদের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা