,

স্বাধীনতাবিরোধী কারা এটা সবাই জানে : আইজিপি

news-image

পুরান ঢাকার হোসেইনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা বিস্ফোরণের সাথে স্বাধীনতাবিরোধী চক্র জড়িত বলে মনে করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী গোষ্ঠী পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। আর স্বাধীনতাবিরোধী কারা এটা সবাই জানে, তাদের নাম স্পষ্ট করে বলার অপেক্ষা রাখে না। শনিবার সকালে হোসেইনী দালান এলাকা পরিদর্শনের সময় তিনি একথা বলেন। আইজিপি বলেন, পুলিশের এ এস আই ইব্রাহীম মোল্লা হত্যায় যে গোষ্ঠী জড়িত তারাই এ হামলা চালিয়েছে। এবারই তাজিয়া মিছিল উপলক্ষে সবচেয়ে বেশি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তা সত্ত্বেও হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের অসহায়ত্ব প্রকাশ পেয়েছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, অসহায়ত্বের কিছু নেই। সবকিছু পুলিশের নিয়ন্ত্রণে আছে। এটা বিচ্ছিন্ন ঘটনা। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, বোমা বিস্ফোরণের ঘটনার পরে সন্দেহভাজন হিসেবে আবদুল কাদের নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানের সামনে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলার সময় পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সানজু (১৮) নামে এক তরুণ নিহত হন। আহত হয়েছেন শতাধিক। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা