,

নিম্নমুখি কাঁচাপণ্যের দাম

news-image

রাজধানীর কাঁচাবাজারগুলোতে পণ্যের দাম কিছুটা কমেছে। বিক্রেতারা বলছেন, পূজার ছুটির কারণে বাজারে ক্রেতা সংকট। ফলে পণ্যের দাম কিছুটা কম। রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমনটি ‍জানা গেছে।

শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী, স্বামীবাগ, কাপ্তানবাজার, সেগুনবাগিচা, শান্তিনগর বাজারে গিয়ে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি বেগুন ৫৫ টাকা থেকে ৬০ টাকায় (গত সপ্তাহে ছিল ৬৫ টাকা থেকে ৭০ টাকা), সাদা গোলাকার বেগুন ৫৫ টাকা থেকে ৬০ টাকায় (গত সপ্তাহে ছিল ৬০ টাকা থেকে ৬৫ টাকা), মরিচ ১৫০ টাকা থেকে ১৬০ টাকায়, টমেটো ৮০ টাকা থেকে  ৯০ টাকা ( গত সপ্তাহে ছিল ৯০ টাকা থেকে ১০০ টাকায়), গাজর ৬০ টাকা থেকে ৭০ টাকায়, শসা ৩০ টাকা থেকে ৪০ টাকায় (৩৫ টাকা থেকে ৪০ টাকা), করলা ৪০ টাকা থেকে ৫০ টাকায় (গত সপ্তাহে ছিল ৬০ টাকা থেকে ৬৫ টাকা), ঝিঙে ৫০ টাকা থেকে ৫৫ টাকায় ( গত সপ্তাহে ছিল ৬০ টাকা থেকে ৬৫ টাকা), পটল ৪০ টাকা থেকে ৪৫ টাকায়, কাকরোল ৫৫ টাকা থেকে ৬০ টাকায় (গত সপ্তাহে ছিল ৬০ টাকা থেকে ৬৫ টাকায়), ঢেঁড়স ৫০ টাকা থেকে ৫৫ টাকায় (গত সপ্তাহে ছিল ৬০ টাকা থেকে ৬৫ টাকা), উচ্ছে ৬৫ টাকা থেকে ৭০ টাকায় (গত সপ্তাহে ছিল ৭০ টাকা থেকে ৭৫ টাকা), চিচিঙ্গা ৫০ টাকা থেকে ৫৫ টাকায়, পেঁপে ২৫ টাকা থেকে ৩০ টাকায়, জলপাই ৬০ টাকা থেকে ৬৫ টাকায় (গত সপ্তাহে ছিল ৭০ টাকা থেকে ৭৫ টাকা), ধুন্দুল ৪৫ টাকা থেকে ৫৫ টাকা (গত সপ্তাহে ছিল ৬০ টাকা থেকে ৬৫ টাকা), বড়বটি ৬০ টাকা থেকে ৬৫ টাকা (গত সপ্তাহে ছিল ৭০ টাকা থেকে ৮০ টাকা, কচুর ছড়া ৩৫ টাকা থেকে ৪০ টাকায়, লতি ৪০ টাকা থেকে ৫০ টাকায়, ‌সাদা গোল আলু ২৩ টাকা থেকে ২৮ টাকায়, লাল গোল আলু ৩৮ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা জানান, পূজার ছুটিতে রাজধানী ছেড়েছে অনেক মানুষ। তাই বাজারে ক্রেতা কম। এ ছাড়া শীতের শাকসবজি আসতে শুরু করেছে। ফলে বাজারে কাঁচাপণ্যের দাম নিম্নমুখি।

স্বামীবাগ রেলগেইট বাজারের কাঁচাপণ্যের ব্যবসায়ী নাসিম জানান, দুই দিন ধরে বাজারে ক্রেতা কম। সেইসঙ্গে বাজারে পণ্য আমদানি বেশি। ফলে দাম কিছুটা কমতির দিকে।   

এদিকে পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা জানিয়েছেন, এখন বাজারে কাঁচামালের আমদানি বেশি। একই সঙ্গে পূজার ছুটিতে রাজধানী ছেড়েছে ‍অনেকে। সব মিলিয়ে পণ্যের দাম কম। এর চেয়ে দাম আর বাড়বে না বলে মনে করছেন তারা।

বাজারে পেঁয়াজ ও রসুনের দাম ‍অপরিবর্তিত রয়েছে। ‍মানভেদে দেশি পেঁয়াজ ৬৫ টাকা থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। বিদেশি পেঁয়াজ ৬৫ টাকা থেকে ৬৬ টাকায় বিক্রি হচ্ছে। দেশি রসুন ৭০ টাকা থেকে ৮০ টাকায় এবং আমদানি করা রসুন ১১০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি আদা ১১০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। 


এদিকে বাজারে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। খুচরা বাজারে প্রতি হালি ব্রয়লার মুরগির ডিম ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি হাঁসের ডিম ৪০ টাকা থেকে ৪২ ‍টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে ব্রয়লার মুরগির একশ ডিম ৭৫০ টাকায় এবং হাঁসের ডিম ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগির দাম (সাদা) ১৬৫ টাকা থেকে ১৭০ টাকায়, ব্রয়লার মুরগি (লাল) ১৭৫ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে প্রতিকেজি গরুর মাংস ৩৮০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

শ্যামবাজার পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ীদের নেতা মনসুর হাওলাদার বলেন, পূজার ছুটিতে কাঁচামালের আমদানি বেশি। এ কারণে বাজারে সব কাঁচামালের দাম কিছুটা কম। শীতকালীন পণ্য আসতে থাকলে আরও দাম কমবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা