,

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২৫

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে রহমত আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রহমত আলী ধানতলিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে ধানতলিয়া গ্রামের বাসিন্দা খুরশিদুল্লাহ শামীম ও আবেদ খাঁর মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই খুরশিদুল্লার সমর্থক রহমত আলী মারা যান। দেড় ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
চাতলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা