,

বিপদের দিনে কিছু পরামর্শ জানা থাকলে পথচলা হবে সহজ

news-image

জীবনে সুসময়ের স্থায়ীত্ব খুবই কম। একটার পর একটা বিপদ যেন লেগেই থাকে। ছোটখাটো সমস্যা দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করলেও একসময় আমরা ক্লান্ত হয়ে যাই। অপেক্ষাকৃত একটু বড় বিপদ দেখলে ভেঙে পড়ি, হেরেও যাই কখনো কখনো। এমন অবস্থা অনেকেরই ঘটতে পারে। জীবনের ভীষণ দুঃসময়ে কিছু পরামর্শ জানা থাকলে আপনার পথ চলা হতে পারে অনেক বেশি সহজ। নতুন বিপদের হাত থেকে বাঁচা যায়।

সব সময় একটা জিনিস মনে রাখা জরুরি- সব সমস্যারই সমাধান আছে। আমরা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আবেগকে দূরে ঠেলে একটু ঠাণ্ডা মাথায় চিন্তা করলে অবশ্যই একটা সমাধান বের হবে। চাই কেবল একটু সময়ের অপেক্ষা।

বিপদের দিনে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেয় ঠিক হবে না। অধিকাংশ সময় হুট করে সিদ্ধান্ত নেয়ার অর্থ নিজেকে আরও একটি জটিল বিপদে ফেলা। সব কিছুই করতে হবে ঠাণ্ডা মাথায় ভেবেচিন্তে।

বিপদের দিনে আমরা সবাই অধৈর্য হয়ে পড়ি, মেজাজ খিটখিটে হয়ে যায়। এসময় মাথা ঠাণ্ডা রাখা জরুরি। যতটা সম্ভব মেজাজ নিয়ন্ত্রণে রেখে নির্ভরযোগ্য কারো সঙ্গে বিপদের বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তাহলে সমাধানের পথ সরল হবে।

কোনো বিপদেই ভেঙে পড়া বুদ্ধিমানের কাজ নয়। একটি জিনিস সব সময়ই সত্য, নিজেদের অবস্থান যতটা খারাপ মনে হয় বাস্তবতা তার ভিন্ন। নিজের ওপর আস্থা থাকলে আপনি নিশ্চয়ই এই বিপদ থেকে বের হয়ে আসবেন।

বিপদে কারো ওপরে একমাত্র নির্ভর করে থাকা ঠিক নয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেই নিন। নিজের ওপরেই আস্থা রাখুন। বিপদে কেউ যদি পাশে দাঁড়ালে ভালো, না দাঁড়ালে নিজেই চলার প্রস্তুতি নিন।

জীবনে ঝামেলা এড়াতে চট করে কাউকে বিশ্বাস করতে যাবেন না। বিপদ একলা আসে না, আটঘাট বেঁধে আসে। অযথা অন্ধ বিশ্বাস করে নতুন বিপদ ডেকে আনার মানে নেই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা