,

এবারের দুর্গা পূজায় তারকার মেলা

news-image

কথা ছিল ‘ধর্ম যার যার, উৎসব সবার’। সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। সাত দিন ধরে চলে তাদের এই উৎসব। তবে উৎসব বেশ জম জমাট হয়ে ওঠে সপ্তমীর রাত থেকে শেষ হয় দশমী পর্যন্ত। আর সবার মত তারকাদেরও মধ্যে রয়েছেন সনাতন ধর্মালম্বীরা। ইতিমধ্যেই তারা তাদের উৎসবটি যথাযথ ভাবে পালন শুরু করে দিয়েছেন। শুধু যে তারাই পালন করেছেন তা কিন্ত নয়। ওই আগেই বলেছি ‘ধর্ম যার যার আর উৎসব সবার’। এমনটাই মনে করে এখন সকল ধর্মের মানুষজন এক হয়ে তাদের এই উৎসবটি পালন করছেন। আর এখনকার সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো থাকাতে উৎসবের রঙিন মূহুর্তগুলো ছবি তুলে তা ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে। তারকাদের এই সব ছবি ও তাদের এই উৎসব নিয়ে প্রিয়.কমের পাঠকের জন্য আমাদের আজকের এই আয়োজন।
মৌসুমী নাগ: এই অভিনেত্রী দম্পতির জন্য এবারের পূজাটা একটু বিশেষ। তার কারণ কিছু দিন আগে তাদের ঘরে নতুন সন্তান এসেছে। পরিবার নিয়েই বেশ আনন্দে কাটিয়ে দিচ্ছেন এবারের পূজা।
মৌটুসী বিশ্বাস: মৌটুসী বিশ্বাস ও তার মেয়ে আরিয়াইতি মধ্যেই বেশ আনন্দে রয়েছেন পূজা উপলক্ষে। নতুন জামা-কাপড় একন তিনি ব্যস্ত রয়েছেন। আর গতকাল পূজা উপলক্ষে তার সঙ্গে যোগ দিয়েছিলেন অভিনেত্রী বাধঁন হক ও তার মেয়ে। পূজার আনন্দটা ভাগাভাগি করে নিয়েছেন তাদের সঙ্গে।
অর্পণা ঘোষ: এই অভিনেত্রী ব্যস্ত আছেন তার অভিনয় নিয়ে। তবে এবারের পূজা উপলক্ষে নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাবেন। ব্যস্ততার কারণে তার নিজ শহর চট্টগ্রামে যাওয়া হচ্ছেনা। তাই ঢাকাতেই পালন করছেন এবারের পূজা।
জ্যোতিকা জ্যোতি: পূজায় ঘুরাঘুরি শুরু হয়ে গেছে এই অভিনেত্রীর। তার নিজ শহর ময়মনসিংহে পূজার উৎসব করে থাকেন। তবে এবার ঢাকায় পূজা করছেন এই অভিনেত্রী। তার ভক্ত ও শুভাকাক্সখীদের পূজার শুভেচ্ছা জানিয়েছেন।
চঞ্চল চৌধুরী: সব সময় পূজার সময় তিনি গ্রামের বাড়ি পাবনায় যান। সেখানে পরিবারের সঙ্গে আনন্দটা ভাগাভাগি করে নেন। তাই আজকে নবমীর দিন পাবনায় যাচ্ছেন তিনি। পূজা শেষ করে ফিরবেন ঢাকায়।
বিদ্যা সিনহা মিম: ছোট পর্দা দিয়ে নিজের ক্যারিয়া শুরু করলেও এখন তিনি পুরো দমে কাজ করছেন বড় পর্দায়। তিনি ছোট বেলায় পূজায় নিজ শহর রাজশাহীতে পালন করতেন। কিন্তু এখন আর শুটিং ব্যস্ততার জন্য যাওয়া হয়না তার। তবে আবার তিনি রয়েছেন কলকাতায় সপরিবারে। ঘুরে বেরাচ্ছেন পূজার নানা মন্ডব গুলোতে।
অপু বিশ্বাস: চিত্র নায়িকা অপু বিশ্বাস। কথা ছিল, এবার পূজার ছুটিতে দার্জিলিং বেড়াতে যাবেন তিনি। তবে ইচ্ছা পূরণ হয়নি তাঁর। ‘রাজা বাবু ৪২০’ আর ‘রাজনীতি’ ছবির শুটিং নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে তাঁকে। এর মধ্যেই করে বসলেন এক মজার কান্ড। পূজা দিতে বাগেরহাটে চলে গেলেন তাও আবার হেলিক্পটারে করে। সেখানে তিনি একটি পূজা মন্ডবে ঘুরে গতকালই ফিরে আসেন।ি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা