,

ভারতীয় অটোচালক নষ্ট করল ৩’শ নারীকে

news-image

পুলিশ গিয়েছিল চোর ধরতে। চোরকে ধরেওছে। কিন্তু, সে যে আরও ভয়ংকর অপরাধী, সাক্ষাৎ যমদূত, তা পুলিশের জেরার আগে অবধি জানা ছিল না কারও। জেনেবুঝেই হায়দরাবাদের প্রায় ৩০০ মহিলার শরীরে এইডসের মারণবীজ পুঁতে দিয়েছে এই স্বভাবে চোর, যে পেশায় আসলে একজন অটোচালক।
পুলিশ জানায়, বছর একত্রিশের এই অটোচালকের বাড়ি মিরজালগুডার মালকাজগিরিতে। পুলিশের কথায়, এই যুবকের গুণের ঘাট নেই বললেই চলে। তিন তিনটে বিয়ে। উদ্ধত, উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য কোনও বউই তার সঙ্গে ঘর করতে পারেননি।
দিন কয়েক আগে হায়দরাবাদের এই অটোচালক তার বন্ধুর বাড়িতে গিয়ে সোনার গয়না চুরি করে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেরওয়া কার্ল নামে সেই বন্ধুর অভিযোগের ভিত্তিতে পুলিশ চুরির অভিযোগে গ্রেপ্তার করে অভিযুক্ত অটোচালককে।
কার্ল জানান, ব্যক্তিগত কাজে গত ৫ অগস্ট সস্ত্রীক তিনি শহরের বাইরে যান। বাড়ি ফেরেন ১৭ অক্টোবর। বাড়ি ফিরে দেখেন ঘরের সবকিছু লন্ডভন্ড। যাওয়ার সময় ঘরের চাবি বন্ধুদের হেফাজতে দিয়ে যান। সেই বন্ধুদেরই একজন হায়দরাবাদের এই অটোচালক।
কার্লের অভিযোগের ভিত্তিতে পুলিশ সবকটি বন্ধুকেই জিজ্ঞাসাবাদ করে। জেরার মুখে চুরির কথা স্বীকার করে ওই অটোচালক।
পুলিশি জেরায় আরও জানায়, সে এইডসে আক্রান্ত। মারণ এই রোগ ধরার পর, সে জেনেবুঝেই কম করে ৩০০ মহিলার সঙ্গে অসুরক্ষিত যৌনসংগম করেছে। যাঁদের বেশির ভাগই কিন্তু পরস্ত্রী। পাশাপাশি নিষিদ্ধপল্লিতেও তার নিয়মিত যাতায়াত রয়েছে। জানায়, স্কুলের বাচ্চাদের নিয়ে আসা-যাওয়ার পথেই অটোয় মহিলাদের সঙ্গে তার আলাপ জমেছে। পরে, তাদের সঙ্গেই সেক্স করেছে সে।
গুণধর এই অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে