,

সরাইলে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ : মামলা তুলে নিতে বাদীর উপর হামলা, ঘর-বাড়ি ভাংচুর

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও তার নগ্ন ভিডিওচিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে ঘর-বাড়ি ভাংচুর করেছে আসামিরা। আজ বৃহস্পতিবার দুপুরে মামলায় অভিযুক্ত ২নং আসামি রাশিদ মিয়া ও ৩নং আাসমি শিরু মিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি মামলা প্রত্যাহার না করলে তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন আসামিরা।
মামলা সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের কোশারপাড় এলাকার কুয়েত প্রবাসীর স্ত্রীকে পার্শ্ববর্তী নোয়াগাঁও গ্রামের মুন্সি বাড়ির মৃত রহিম মিয়ার ছেলে ছিনু মিয়া জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ছেনু মিয়া তার কয়েকজন সহযোগী মিলে ওই নারীর নগ্ন ভিডিওচিত্র ধারণ করে এবং ধর্ষিতার প্রবাসী স্বামীকে ভিডিওচিত্রটি দেখানোর ভয়ভীতি দেখিয়ে ছেনু মিয়া তার কাছ থেকে দফায় দফায় এক লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। তবে এক পর্যায়ে নির্যাতিতার কাছে মোটা অংকের অর্থ দাবী করে ছেনু। কিন্তু নির্যাতিতা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ছেনু ক্ষীপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্যাতিতার নগ্ন ভিডিওচিত্র ছড়িয়ে দেয়।
এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নির্যাতিতা নিজেই বাদী হয়ে ৭ জনকে আসামিকে সরাইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযুক্ত ২ নং আসামি রাশিদ মিয়া ও ৩ নং আসামি শিরু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তবে গতকাল বুধবার আদালত থেকে জামিনে বের হয়ে আসেন তারা।
এদিকে ফেসবুকে নির্যাতিতার নগ্ন ভিডিওচিত্র ছড়িয়ে পরার পর থেকেই তার সঙ্গে স্বামী যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এর ফলে অসহায় ওই নারী এখন মানবেতর দিনযাপন করছেন।
নির্যাতিত নারীর বাবা মো. আব্বাস আলী জানান, হামালাকারীরা অবিলম্বে মামলা প্রত্যাহার না করে নিলে আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। এর পলে আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি এ মামলায় অভিযুক্ত সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামি এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার বাদীর বাড়িতে হামলাকারী আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে