,

জেনে নিন বিপিএল-এ কে কোন দলে

news-image

ভাগ্যের শিকে ছিড়েছে রংপুর রাইডার্সের। আসন্ন বিপিএলে লটারির মাধ্যমে বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিজেদের দলে পেয়েছে তারা। বিপিএলের তৃতীয় আসরে রংপুরের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। রংপুর শিবিরে তাই খুশির জোয়ার।

অন্যদিকে রংপুরের মতো কুমিল্লাও নিজেদের ভাগ্যবান মনে করতেই পারে। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিজেদের দলে পেয়েছে প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাওয়া দলটি।

তবে প্রত্যাশামতো দল পেয়েছেন জাতীয় দলের হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। লটারির আগেই তিনি বলেছিলেন, নিজ অঞ্চল অর্থাৎ চট্টগ্রামের হয়ে খেলতে পারলে সবচেয়ে খুশি হবেন। হয়েছেও তাই। তার আকুলতা বাস্তবে ধরা দিয়েছে। চিটাগাং ভাইকিংসের হয়েই ব্যাট হাতে ঝড় তুলবেন তিনি। 

আইকন খেলোয়াড়দের মধ্যে নাসির হোসেনকে লটারি ভাগ্যের মাধ্যমে পেয়েছে ঢাকা ডিনামাইটস। সিলেট সুপারস্টারের প্রত্যাশা ছিল বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীমকে দলে ভেড়ানো। শেষ পর্যন্ত তাদের স্বপ্ন সত্যি হয়েছে। সিলেটের হয়েই খেলবেন জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও উইকেটরক্ষক মুশফিক। অন্যদিকে জাতীয় দলের আরেক তারকা অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে পেয়েছে বরিশাল বুলস। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা