বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে অপহরণের চেষ্টাকালে যুবলীগ নেতাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

news-image

sarail pic(car) 21-10-15সরাইল প্রতিনিধি : সরাইলে রাজমিস্ত্রী ইলাল মিয়া (৩৫) কে অপহরণের চেষ্টাকালে হাতেনাতে ধরে যুবলীগ নেতা  এমরান (৩২)  কে গনপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। গত মঙ্গলবার রাত ৭টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কদমতুলি এলাকায় এ ঘটনা ঘটেছে। এমরানকে ছাড়িয়ে নিতে কয়েকজন তদবিরবাজ রাতভর চেষ্টা করেছে। অবশেষে গতকাল বুধবার আটককৃত এমরানসহ ৪ জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি মামলা হয়েছে। 
পুলিশ, মামলা ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, সরাইল সদরের মোঘলটুলা গ্রামের আবদুল জাহেরের ছেলে রাজমিস্ত্রী ইলাল মিয়া। কদমতুলি তার ভগ্নিপতি আবদুর রহমানের বাড়িতে কাজ করে এবং প্রায়ই রাতে থাকেন। গত মঙ্গলবার কাজ শেষ করে রাত ৭টার দিকে সরাইলে আসতে সিএনজির জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে ইলাল। হঠাৎ খয়েরী রং-এর একটি (ঢাকা মেট্রো-ক-০৩-২১৫৮) প্রাইভেটকার ইলালের সামনে এসে থামে। এমরানসহ ৩-৪জন যুবক গাড়ি থেকে বের হয়ে ইলালকে ধরিয়া টানা খেচড়া করিয়া অপহরণের উদ্যেশ্যে তাদের ব্যবহৃত প্রাইভেটকারে উঠানোর চেষ্টা করে। এ সময় ইলালের আর্তচিৎকারে আশপাশের বাড়িঘর থেকে লোকজন দৌড়াইয়া আসে। তারা এমরান নামের যুবককে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। এমরান সরাইল সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রামের সুরুজ খাঁর ছেলে। সে ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।  অপহরণকারী দলের তিন সদস্য নাম্বার বিহীন একটি সিএনজি চালিত অটোরিক্সায় উঠে দক্ষিণ দিকে চলে যায়। অপহরণকারী আটকের খবর পেয়ে মূহুর্তের মধ্যে শতাধিক লোক ঘটনাস্থলে উপস্থিত হয়। কিছুক্ষণ পর পুলিশ এসে আটককৃত এমরান ও প্রাইভেটকারটিকে তাদের হেফাজতে নিয়ে যায়। ওই গাড়ি থেকে গরু জবাইয়ের বড় একটি ছোড়াসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতভর এক শ্রেণির তদবিরবাজ এমরানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা করে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, সরাইলের স্বীকৃত শ্রেষ্ঠ দাঙ্গাবাজ নানা অপকর্মের হোতা এই এমরান। অবশেষে গতকাল সকালে ইলাল মিয়া বাদী হয়ে অপহরণের চেষ্টার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা করে। আসামীরা হলো- হালুয়া পাড়া গ্রামের আবদুল আলীমের ছেলে নুর আলম (২৯), আবদুল জলিলের ছেলে খুর্শেদ আলম (৩৩), বড্ডাপাড়ার সুরুজ খাঁর ছেলে এমরান খাঁ (৩৩) ও আলীনগরের আমিদ শা’র ছেলে আজিম শাহ (২৮)। এমরানকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ইলাল মিয়া জানায়, গত ৩ জুলাই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে মোঘলটুলা ও হালুয়া পাড়ার বাসিন্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে হালুয়া পাড়ার শাহ আলম (৩৫) নামের যুবক গুরুতর আহত হয়। পরে তার বাবা আবদুল আলীম বাদী মোঘলটুলা গ্রামের ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ইলাল মিয়া ওই মামলার ৪নং আসামী। ওই বিরোধের জের ধরেই তাকে অপহরণের চেষ্টা করা হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধৃত ব্যক্তি অপহরণ ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। এমরানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গতকাল বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।