,

নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা ঢাকায় আসছেন

news-image

নেদারল্যান্ড রানি ম্যাক্সিমা আগামী ১৮ নভেম্বর দুই দিনের সফরে ঢাকা আসছেন। অবশ্য তার আগে তিন দিনের সফরে ৩ নভেম্বর নেদারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। এ দুই সফর নিয়ে আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়। সে বৈঠকে মার্ক রুটে শেখ হাসিনাকে নেদারল্যান্ড সফরের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। বাংলাদেশের পানি ব্যবস্থাপনা নিয়ে নেদারল্যান্ড বেশকিছু প্রকল্পে সহযোগিতা করে থাকে। প্রধানমন্ত্রীর সফরে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মমর্তা। এ বিষয়টিকে সামনে নিয়েই পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সম্প্রতি নেদারল্যান্ড সফর করেছেন। এ দুটি সফরের বিষয় নিয়ে আলোচনা করতে আগামী ২৫ অক্টোবর ঢাকায় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মিজ লিওনি কিউলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা