,

বাঙালিদের দাবিয়ে রাখা যাবে না: জয়

news-image

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘বাঙালি এক হয়ে এগোলে তাদের দাবিয়ে রাখার চেষ্টা অতীতেও সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।’ 
মঙ্গলবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘লেটস টক’ নামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জয় বলেন, ‘ষড়যন্ত্র মোকাবিলা করে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জানে।’ অনুষ্ঠানে তরুণদের নানান প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী পুত্র। সরকারের অর্জনের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে এক তরুণের প্রশ্নের জবাবে জয় বলেন, ‘হ্যাঁ, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র চলছে। একাত্তরের আগে থেকে ষড়যন্ত্র ছিল। ২০০৮ এরপর থেকেও ষড়যন্ত্র চলছে। একের পর এক চেষ্টা চলছে।’
 
ষড়যন্ত্র মোকাবেলার ক্ষমতা নিজেদের রয়েছে জানিয়ে জয় বলেন, ‘আমরা ষড়যন্ত্র মোকাবেলা করতে জানি। বাঙালি জাতি যখন একসাথে আগায় কেউ আমাদের দাবিয়ে রাখতে পারেনি। একাত্তরে চেষ্টা করেছিল। একাত্তরে অনেক শক্তিশালী দেশ চেষ্টা করেছিল আমাদের স্বাধীনতা ঠেকাতে, পারেনি।’

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা