বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্সবে গহনা

news-image

চিরন্তনী সাজে নারী মনের সবচেয়ে বড় আবেদন হচ্ছে গহনা। প্রাচীনকাল থেকেই সাজগোজের অন্যতম অনুষঙ্গ হিসেবে গহনাকেই প্রাধান্য দেন নারীরা। বিয়েশাদি, আচার-অনুষ্ঠান, পূজা-পার্বণ যেখানেই পা বাড়ানো হোক না কেন, নারীর সাজে গহনা থাকবে না এমনটা চিন্তাও করা যায় না। কেননা নারী সৌন্দর্যকে আরও একধাপ এগিয়ে নেওয়া যায় এই গহনার স্পর্শেই। পোশাকের সাথে মানানসই বিভিন্ন ধরনের গহনা জড়ালেই যেন নারী তার প্রতিমারূপ লাভ করে সৌন্দর্যের চরম সোপানে অধিষ্ঠিত হয়। হয়ে ওঠে সৌন্দর্যের আধার। 
 
এই নারী মনকে আরও একবার সাজাতে দোরগোড়ায় হাজির শারদীয় দুর্গাপূজা। পূজা মানেই উত্সব আনন্দে পোশাক কেনা, আর পোশাক মানেই গহনার আবেদন। আবেদন বলছি কেন, কারণ পোশাক কেনা হবে অথচ ম্যাচিং গহনা কেনা হবে না সেটা তো হতেই পারে না ।
 
শাড়ি, থ্রি-পিস, সালোয়ার, কুর্তা ও অন্যান্য পোশাকের সাথে গহনা যোগ করে বাড়তি সৌন্দর্যের মাত্রা সৃষ্টি করা যায়। মেয়েরা সব ধরনের গহনাতেই নিজেকে ভালোভাবে মানিয়ে নিতে পারে। তাই দোকানিরা তাদের পসরাগুলো সাজিয়েছে যুগোপযোগী সব গহনার সমাহারে। এবারের পূজায় বিভিন্ন ধরনের গহনা যেমন—কাপড়ের গহনা, পোড়ামাটির গহনা, বিভিন্ন স্টোনের গহনা, বাঁশ-বেতের গহনা, কাঠের গহনা, সোনা-রুপার গহনা, এমিটেশনের গহনা, ডায়মন্ডের গহনাসহ যেগুলোর মধ্যে ডায়মন্ডের স্টোনের নেকলেস ও গোল্ড প্লেটের ওপর কাজ করা রাজস্থানী, জয়পুরি ও কাশ্মিরী গহনারই কাটতি বেশি। তাছাড়া পূজাকে কেন্দ্র করে বিভিন্ন ডিজাইনের হালকা রঙের কোরিয়ান নেকলেস সেট, লকেট, নাকফুল, চুড়ি, ব্রেসলেট ইত্যাদি রয়েছে বাজারে। রয়েছে থাইল্যান্ডের সিরামিক কাজ করা আংটি, ব্রেসলেট। সেইসাথে যোগ হয়েছে ইন্ডিয়ান গোল্ড প্লেটেড চুড়ি, হোয়াইট ও রেড স্টোনের চুড়ি, স্টোনের মাঝারি ও লম্বা কানের পাশা, ঝুমকা, ইমিটেশন চুড়ি, অফিসিয়ান পার্ল নেকলেস সেট, কালার ফুল ডায়মন্ড কাট চুড়ি, অফহোয়াইট পার্ল নেকলেস, গলার পুঁতির মালাসহ অনেক কিছুই।
 
এ সময়ের নারীরা আবার স্বর্ণ-রুপা বা অন্যান্য পাথরের গহনার বাইরে ভিন্ন ধরনের গহনা পরতে পছন্দ করেন। তাদের জন্যও  এসেছে কাঠ, সুতা, সিরামিক, মাটি ও কাচের তৈরি বিভিন্ন নতুন নতুন ডিজাইনের গহনা। যেগুলো আবার পোশাকের সাথে মিলিয়ে কিনতে সহজ হবে।
 
এবার আসা যাক কাপড়ের গহনার কথায়। অনেকে কাপড়ের তৈরি গহনার কথা শুনে অবাক হতে পারেন, কিন্তু যারা একটু ভিন্নভাবে সাজতে চান তাদের কাছে বেশ উপভোগ্য এটি। সোনা, রুপা, বাঁশ, বেত, মাটির গহনাগুলোর পাশাপাশি কাপড়ের তৈরি গহনাগুলো বেশ আকর্ষণীয়। যেগুলো সাধারণত পোশাকের সাথে মিল রেখেই তৈরি করা হয়ে থাকে। বিশেষ করে কাপড়ের রং এবং পাড়ের সাথে ম্যাচ করে তৈরি করা হয়। দেশি-বিদেশি সব ধরনের পোশাকের সাথে এ ধরনের গহনা মানিয়ে গেলেও, বয়স এবং পরিবেশভেদে এ গহনার ভিন্নতা আনতে হয়। যেমন অল্প বয়সীদের ক্ষেত্রে সালোয়ার ও কুর্তার সঙ্গে মিল করে হালকা গহনা চলে, আবার শাড়ির সাথে হাতাকাটা ব্লাউজ পরলে বাজু হিসেবে এগুলো পরা যায়।
 
যেসব জায়গায় পাবেন
নগরীর বিভিন্ন শপিংমলের গহনার দোকানগুলোতে পেতে পারেন নানা ধরনের গহনা। স্বর্ণ-রুপার এমনকি ডায়মন্ডের গহনা কেনার জন্য যেতে পারেন ঢাকার চাঁদনীচক, রাইফেল স্কয়ার, জেনেটিক প্লাজা, বসুন্ধারা, ইস্টার্ন প্লাজা, বায়তুল মোকাররমসহ ইত্যাদি মার্কেটে। স্টোনের তৈরি ভারী ডিজাইনের গহনাগুলো পাওয়া যাবে কে জেড, খুবসুরত, পালকি, জেমস গ্যালারি, সেলিব্রেশন গ্যালারিতে। এমনকি ভিন্ন মাত্রার গহনা পাওয়া যাবে আরডি, রং, সাদাকালো, পিরান, বিবিয়ানাতে। তাছাড়া বিভিন্ন জায়গায় ফুটপাতের গহনার দোকানগুলোতে পসরা সাজানো তো আছেই।
 
দামদর
ডায়মন্ড, স্বর্ণ ও রুপার গহনার দাম মোটামুটি সবারই জানা। এসবের বাইরে যুগোপযোগী যেসব গহনা রয়েছে; যেমন ইমিটেশন, বিভিন্ন স্টোনের গহনার সেট পেতে পারেন ৩০০-১০০০ টাকার মধ্যে। চুড়ি, আংটি, ব্রেসলেট, কানের দুল, নথ—এগুলো ৫০-৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে।
 
 

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান