,

‘খালেদা জিয়া লন্ডনে, মানুষ এখন শান্তিতে আছে’

news-image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়া লন্ডনে গেছেন। দেশের মানুষ এখন শান্তিতে আছে।’ মঙ্গলবার সিরাজগঞ্জের নিজ নির্বাচনী এলাকা কাজীপুরের দুর্গমচর নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ‘২০১৯ সালে নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। ওই নির্বাচন ঠেকানোর অপচেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। আর ওই নির্বাচনে আবারও জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।’
 
নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক উদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নুর হোসেন তালুকদার, স্বাস্থ্য প্রকৌশল  অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল আহমেদুল কবীর, পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী প্রমুখ। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা