,

তামাশায় ভয় , রণবীর নয়, অক্ষয়ের সঙ্গেই আমায় মানায় : ক্যাটরিনা

news-image

শুটিংয়ের শেষ দিনে রণবীর-দীপিকার কান্না, এরপর ছবির পার্টিতে অনাহূত অতিথি হিসেবে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়া-ছবির অংশ না হয়েও 'তামাশা' নিয়ে বেশ বিপদেই পড়েছেন ক্যাটরিনা কাইফ। এ ছবিতে তাঁর প্রেমিক রণবীর জুটি বেঁধেছেন সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে। পর্দায় হলেও সাবেক প্রেমিক-প্রেমিকার পুনর্মিলন নিয়ে কয়েক মাস ধরেই চলছে নানা আলোচনা। সেটা আরো বাড়িয়ে দিয়েছে ছবির ট্রেলার প্রকাশের দিন রণবীর-দীপিকার ঘনিষ্ঠতা। গান প্রকাশের পর দুজনের কেমিস্ট্রির প্রশংসায় বলিউড। সব মিলিয়ে ক্যাটরিনার ভয়, আবারও না পুরনো প্রেমে ফিরে যান রণবীর। ক্যাটের জ্বালা আরো বাড়িয়ে দিয়েছে ছবির আরো একটি নতুন গান। যেখানে প্রেমিকের বিরহে কেঁদে ভাসাচ্ছেন দীপিকা। হোক না সিনেমায়, তার পরও 'তামাশা' মেনে নিতে পারছেন না এ অভিনেত্রী। তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ছবিতে রণবীর চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই এর খুঁটিনাটির দিকে নজর রাখছেন 'ধুম ৩' অভিনেত্রী। আর অপেক্ষায় আছেন কবে ছবিটি মুক্তি পাবে। কারণ, তার আগে ছবির প্রচারণায় আরো অনেকবারই দীপিকার সঙ্গে দেখা যাবে রণবীরকে।

 

 রণবীর নয়, অক্ষয়ের সঙ্গেই আমায় মানায় : ক্যাটরিনা 

চারপাশে এখন কেবল তাঁর আর রণবীর কাপুরের বিয়ে নিয়ে কৌতূহল। তার মাঝেই এক সাক্ষাৎকারে মন্তব্য করে বসলেন ক্যাটরিনা, “রণবীর নয়, অক্ষয় কুমারের সঙ্গেই আমায় দেখতে সব চেয়ে ভাল লাগে!” এখানেই থেমে থাকেননি নায়িকা! বলেছেন, এখনও পর্যন্ত জনপ্রিয় বলিউড জুটিদের মধ্যে তাঁর আর অক্ষয় কুমারেরটাই না কি সেরা! image_277141.5“কথাটা পলিটিক্যালি ইনকারেক্ট মেনে নিচ্ছি, কিন্তু সত্যি”, বলছেন ক্যাটরিনা! যেকোনাে সাক্ষাৎকারেই এখন ক্যাটরিনার কাছে খালি জানতে চাওয়া হয় রণবীরের কথা! ছুতোয়-নাতায় টেনে আনা হয় তাঁর আর রণবীরের প্রসঙ্গ। এ বারেও ঠিক তাই হয়েছিল। এক কৌতূহলী সাংবাদিকের প্রশ্ন ছিল, রণবীর কাপুরের সঙ্গে তাঁর জুটিটাকে নিশ্চয়ই সেলুলেডেও উপভোগ করেন নায়িকা? প্রশ্ন করা মাত্রই এই বিস্ফোরক জবাবটি দেন ক্যাটরিনা! ক্যাটরিনা যাই বলুন, হিসেব কিন্তু বলছে অন্য কথা। তাঁর আর অক্ষয়ের জুটি যদি এতই ভাল হবে, তবে অক্ষয়ের সঙ্গে ছবির প্রস্তাব একের পর এক কেন ফিরিয়ে দিচ্ছেন তিনি?
আসলে তাঁর আর অক্ষয়ের জুটির না কি আর নতুন কিছু দেওয়ার নেই সেলুলয়েডে! সেই জন্যই অক্ষয়ের সঙ্গে ছবি করার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন তিনি, জানাচ্ছেন ক্যাটরিনা!

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা