,

সরকারি কর্মকর্তাদের বেতন নির্ধারণে পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক

news-image

নতুন স্কেলে সরকারি কর্মকর্তাদের বেতন নির্ধারণে পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী স্বাক্ষরিত এক পরিপত্রে এ ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়, নতুন বেতন স্কেলের আদেশ গেজেট আকারে প্রকাশের পর সরকারি কর্মকর্তাদের বেতন নির্ধারণ একটি দীর্ঘ, শ্রমসাধ্য ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। তাই আধুনিক তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে দ্রুত গেজেট প্রকাশ করার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য সরকারি কর্মকর্তাদের ইন্টারনেট ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইটে ব্রাউজ করে নিজের বেতন নির্ধারণের জন্য নির্দিষ্ট ছক নিজেকেই পূরণ করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও নির্বাচন কমিশনের দেওয়া জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ ব্যবহার করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের নিবন্ধন করে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে পরিপত্রে।
পরিপত্রে আরও জানানো হয়, যাদের জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ, নামের বানান ও অন্যান্য তথ্য চাকরির রেকর্ড থেকে ভিন্ন, তাদের বেতন নির্ধারণের আগে নিজ উদ্যোগে আবশ্যিকভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে নিতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা