,

পূজামণ্ডপে হামলা, ৭ ছাত্রলীগ নেতা-কর্মীকে গণধোলাই দিয়ে আটক

news-image

বরিশালের উজিরপুরে পূর্ব হারতায় দুর্গাপূজার মণ্ডপে হামলার সময় সাতজন ছাত্রলীগের নেতা-কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় আনছার সদস্যসহ তিন পূজারী আহত হন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার উজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে পূজারীদের সঙ্গে পার্শ্ববর্তী উপজেলার সৈয়দকাঠী গ্রামে ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তিতুমীর কলেজের ছাত্র মেহেদী হাসানের বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে পুনরায় সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মন্নান মৃধার নেতৃত্বে তিনটি মোটরসাইকেলযোগে ৯/১০ জন লোক ওই পূজামণ্ডপে এসে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। images

এ সময় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মোটরসাইকেলসহ সাতজন ছাত্রলীগের নেতা-কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আজ মঙ্গলবার পূজা কমিটির সভাপতি উত্তম কুমার তাদেরকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেদী হাসান, মিরাজ, শুভ্র, বদিউল, সজিব, মাসুদ ও হাফিজ। তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার জানান, মান্নান মৃধার নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী পূজামণ্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে। এলাকাবাসীকে নিয়ে সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. ইউনুচ, বরিশাল সদর সার্কেল সুদিপ্ত কুমার সরকার, উজিরপুর পূজা উদযাপন কমিটির সভাপতি রন্টু বাইন, ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম পিপিএম। ওসি নুরুল ইসলাম পিপিএম জানান, হামলার ঘটনায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত সাতজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের