,

আবাহনীর জয়ে শুরু শেখ কামাল ফুটবল

news-image

আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের নামে টুর্নামেন্ট। তাই খুব সম্ভবত এই প্রতিযোগিতার পর্দা ওঠানো ম্যাচে বাংলাদেশের প্রতিনিধি ঢাকা আবাহনী লিমিটেডই। আবাহনীর কাছ থেকে তাই ভালো ফুটবলই প্রত্যাশিত ছিল আয়োজকদের। অমলেশ সেনের শিষ্যরা হতাশ করেননি আয়োজকদের, নিরাশ করেননি দর্শকদের। পাকিস্তানের করাচি ইলেকট্রিক ক্লাবের বিপক্ষে ৩-২ গোলের জয় দিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতায় দারুণ শুরু এনে দিয়েছে দেশের ফুটবলের অন্যতম জনপ্রিয় ক্লাবটি।


ম্যাচের স্কোর লাইন দেখে বিভ্রান্তির যথেষ্ট অবকাশ আছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত আছে ম্যাচের স্কোরলাইনে। লড়াই হয়েছে ঠিকই, কিন্তু তাতে অবশ্যই ছিল ঢাকা আবাহনীর প্রাধান্য। খেলার শুরু থেকেই আক্রমণে-আক্রমণে ব্যতিব্যস্ত করে করাচিকে কোণঠাসা করে ফেলেছিল ঢাকার জায়ান্টরা। ম্যাচের ২৪ মিনিটে ওয়ালি ফয়সালের বাঁ পায়ের দুর্দান্ত এক ফ্রিকিকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামকে নাচিয়ে দিয়ে শুরু। আধিপত্যটা প্রায় পুরো সময় জুড়েই ছিল আবাহনীর। গোলের সুযোগ এসেছিল যথেষ্টই। কিন্তু কাজে লাগাতে না পারার কারণে গোল তিনটির বেশি হয়নি। করাচির প্রথম গোলটি আসে সহ-অধিনায়ক মুহাম্মদ রসুলের চকিত শটে। দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি থেকে।


প্রথমার্ধেই আবাহনী এগিয়ে যায় ২-০ গোলে। দ্বিতীয় গোলটি আসে বিদেশি রিক্রুট সানডে সিজোবার হেড থেকে। পেছন থেকে উঁচু করে বাড়ানো থ্রুটি সানডের মাথার ওপর আসতেই তা তিনি পাঠিয়ে দেন করাচির গোলপোস্টে। দ্বিতীয়ার্ধে অবশ্য করাচি কিছুটা গুছিয়ে নেয় নিজেদের। আবাহনীর অর্ধে বেশ কিছু আক্রমণও করে। কিন্তু কোনোটাই তপু বর্মণ-প্রাণোতোষদের জন্য আতঙ্কের কারণ হয়নি। কিন্তু ম্যাচের ৭৫ মিনিটে মুহাম্মদ রসুলের গোলটি ছিল অসাধারণ। ডি-বক্সের একটু বাইরে তাঁর সামনে বল পড়লে বাঁ পায়ের চকিত শটে পাকিস্তান জাতীয় ফুটবল দলের এই খেলোয়াড় যে গোলটি করেন, তা কিন্তু মনে রাখার মতোই। গোলের ব্যবধান কমিয়ে খেলায় ফিরে আসার আপ্রাণ চেষ্টা চালায় করাচি ইলেকট্রিক ক্লাব। কিন্তু ৭৭ মিনিটেই ওয়ালি ফয়সালের ফ্রিকিক আবারও আনন্দের অনুষঙ্গ হয় চট্টগ্রামের দর্শকদের। তাঁর ওই ফ্রিকিকটি করাচির এক রক্ষণসেনার পায়ে লেগে জালে জড়িয়ে যায়।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টিটি ছিল আবাহনীর জন্য একেবারেই আকস্মিক ও অপ্রত্যাশিত। সেই পেনাল্টি থেকে ব্যবধানটা খুব সহজেই কমিয়ে নিয়ে আসে করাচির ক্লাবটি।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা