,

হরিরামপুরে শিশু ধর্ষণের অভিযোগ সন্দেহভাজন আটক

news-image

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন মাচাইন বাকিপুর গ্রামের বাবু সাহাকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে বাবু সাহা শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এ সময় বাড়িতে তার স্ত্রী-সন্তান কেউ ছিল না। একপর্যায়ে সে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। বাবু সাহাকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়। হরিরমপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করা হবে। আটক বাবু সাহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা