,

ভিয়েনাতে ব্যস্ত ঐশ্বরিয়া , এবার প্রতীকি ভাষায় ডাবিং হবে বজরঙ্গি ভাইজান

news-image

কামব্যাক ফিল্মে সাফল্য এসেছে তাঁর। এই সাফল্যের পর তাঁর পরবর্তী ছবির জন্য রওনা দিয়েছেন ভিয়েনাতে। তিনি আর কেউ নন, প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। মা হওয়ার পর, নিজের কামব্যাক ফিল্ম 'জসবা'তে  ইরফান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। আর এখন তিনি ব্যস্ত আছেন পরবর্তী ছবি 'অ্যায়ে দিল হ্যায় মুশকিলে'র শ্যুটিং-এ। 'জাসবা'তে একজন বাচ্চা হারিয়ে যাওয়া মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অ্যাশকে। 'অ্যায়ে দিল হ্যায় মুশকিল'-এ অ্যাশের বিপরীতে অভিনয় করবেন রণবীর কাপুর। এছাড়াও থাকবেন 'খুবসুরাত' খ্যাত অভিনেতা ফাওয়াদ খান এবং অানুশকা শর্মা। সিলভার স্ক্রিনের পর্দায় প্রথমবার অ্যাশের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সকলেই।   সম্প্রতি এই ছবির শ্যুটিং-এর জন্য এয়ারপোর্ট থেকে ভিয়েনার উদ্দেশে রওনা দিয়েছিলেন বচ্চন বধূ। সেখানে নিজের ফ্যানেদের অটোগ্রাফ দিতে ব্যস্ত ছিলেন তিনি। সেই ছবি ইন্সটাগ্রামে পোষ্ট করে তাঁর ফ্যানেরা। এছাড়া ছবির সেটে নীল ডেনিম এবং সাদা কোর্ট পরিহিত অ্যাশের ছবিও ইন্সটাগ্রামে পোষ্ট করেন রণবীর কাপুর। সবকিছু ঠিক ঠাক থাকলে ২০১৬-র অক্টোবর মাসে রিলিজ করবে করণ জোহারের 'অ্যায়ে দিল হ্যায় মুশকিল'।

 

এবার প্রতীকি ভাষায় ডাবিং হবে বজরঙ্গি ভাইজান 

এবার সাইন ল্যাঙ্গুয়েজ বা প্রতীকি ভাষায় ডাব হতে চলেছে সালমান খানের সুপারহিট ছবি 'বজরঙ্গি ভাইজান'। বিশেষ ক্ষমতা সম্পন্নদের সাহায্যকারী কেন্দ্রের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত করা হবে।
অনুরোধ করেছিল গীতা। পথ ভুলে পাক সীমান্ত পেরিয়ে ভিনদেশে ঢুকে পড়া ভারতীয় মূক ও বধির যে কিশোরীর কাহিনী অবলম্বনে সুপারহিট ছবির পরিকল্পনা করা হয়েছিল, তার কথাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। পাক সেনার সহযোগিতায় দেশে ফিরে আসতে পেরেছিল গীতা। তার অনুরোধ, প্রতীকি ভাষায় ছবিটি ডাব করা হলে বিশেষ শারীরিক ক্ষমতা সম্পন্নরাও তা উপভোগ করতে পারবেন।
281495.12
প্রতীকি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান জ্ঞানেন্দ্র পুরোহিত জানিয়েছেন, 'গীতা আপাতত করাচিতে আছে। ভিডিও কল মারফত সাইন ল্যাঙ্গুয়েজে ওর সঙ্গে কথা বলি। ও জানিয়েছে, বজরঙ্গি ভাইজান প্রতীকি ভাষায় ডাব করা হলে ওর মতো অনেকের সঙ্গে ছবিটি উপভােগ করতে পারবে। ছবির গান ও ডায়লগ বুঝতে পারবে।' পুরোহিত জানিয়েছেন, গত তিন মাস যাবৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ রেখে চলেছেন। তাঁর ইচ্ছা, ছবিটি প্রতীকি ভাষায় মুক্তি পাওয়ার দিন সালমান খানের সঙ্গে গীতাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এখনও পর্যন্ত ঠিক আছে, আগামী ২৬ অক্টোবর দেশে ফিরবেন গীতা। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যাবতীয় কাগজপত্র তৈরি করা হয়ে গেছে। জ্ঞানেন্দ্র পুরোহিত জানিয়েছেন, অতীতে 'শোলে', 'গান্ধী', 'মুন্নাভাই এমবিবিএস' ও 'তারে জমিন পর' ছবিগুলি প্রতীকি ভাষায় ডাব করা হয়েছে। তবে এর পিছনে কোনাে বাণিজ্যিক কারণ ছিল না বলে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা