,

নরসিংদী থেকে অপহৃত যুবতী কসবায় উদ্ধার

news-image

কামাল উদ্দিন : নরসিংদী থেকে অপহৃত যুবতী এক মাস পর ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) যুবতীর বাবা ও নরসিংদী জেলার মনোহরদী থানার পুলিশের উপপরিদর্শক মো. আলী জিন্নাহর নিকট হস্তান্তর করে কসবা থানা পুলিশ। অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নরসিংদী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও অপহৃতার পারিবারিক সূত্রে জানা গেছে, অপহৃতা গ্রামীণ ব্যাংকের নরসিংদীর মনোহরদী উপজেলার গোপাইয়া শাখার কেন্দ্র ব্যবস্থাপক। গত ১৪ সেপ্টেম্বর দুপুরে সহকর্মী লুৎফা বেগম, সিলেট গোয়াইনঘাট থানার পুলিশ সদস্য পরিচয়দানকারী মো. মাহবুব মিয়া ও শাহজাহান মিয়া ওই যুবতীর বাড়িতে আনুষ্ঠানিকভাবে দেখতে যায়। আনুষ্ঠানিক দেখাশুনার পর যুবতীকে নিয়ে তার কর্মস্থল মনোহরদী উপজেলার গ্রামীণ ব্যাংকের গোপাইয়া শাখায় একটি কালো মাইক্রোবাস যোগে নিয়ে যাওয়ার পথে তার মোবাইল সেট কেড়ে নেয় এবং যুবতীর মুখে স্কচটেপ লাগিয়ে দেয়।
উদ্ধার হওয়া যুবতী জানায়, তাকে কথিত বর মাহবুব মাসব্যাপী অজ্ঞাত স্থানে বন্দী করে তার উপর  যৌন নির্যাতন চালায়। এক মাস পর মাহবুব গত মঙ্গলবার রাতে তাকে সিএনজি চালিত অটো রিক্সায় করে অজ্ঞাত স্থান থেকে প্রায় ৪০ মিনিট পর কসবা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনা থেকে মাহবুব শটকে পড়লে যুবতী আতংকগ্রস্থ হয়ে স্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে একজন চিকিৎসকের সহযোগিতা চায়।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা  বিল্লাল হোসেন চৌধুরী বলেন; স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার বাবার সাথে যোগাযোগ করে তারা তাকে থানায় পাঠিয়ে দেয়।
অপহৃত যুবতীর পিতা ইকবাল হোসেন জানান, গত ১৪ সেপ্টেম্বর তার কন্যাকে লুৎফা বেগম ও মাহবুব মিয়া অফিসে নিয়ে যাওয়ার নাম করে তাকে অপহরণ করে নিয়ে যায়। তারপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে তিনি ১৮ সেপ্টেম্বর মনোহরদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।
মনোহরদী থানার উপপরিদর্শক মো. আলী জিন্নাহ বলেন, অপহৃত যুবতীর পিতা ইকবাল হোসেন বাদী হয়ে গত ১৮ সেপ্টেম্বর মনোহরদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। অপহৃতা যুবতীকে কসবা থানার মাধ্যমে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে। 
কসবা থানার অফিসার ইন চার্জ মুহাম্মদ মহিউদ্দিন বলেন; মনোহরদী থানার সাথে যোগাযোগ করে জানতে পারেন অপহৃতা যুবতী মনোহরদী থানার একটি অপহরণ মামলার ভিকটিম। যুবতীর গ্রামের বাড়ি মনোহরদী থানার নোয়াদিয়া গ্রামে। সে গ্রামীণ ব্যাংক গোপাইয়া শাখার কেন্দ্র ব্যবস্থাপক। 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা