,

সড়ক দুর্ঘটনায় ৯ মাসে নিহত ৩১৮৫

news-image

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, চলতি বছরের ৯ মাসে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ১৮৫ জনের। আহত  ৫ হাজারের বেশি।মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এসব তথ্য জানান।তিনি বলেন, এই মৃত্যু অনেক দেশের প্রাকৃতিক দুর্যোগে, এমনকি যুদ্ধ চলা দেশগুলোর মৃত্যুর চেয়ে বেশি।কাঞ্চন আরো জানান, গত বছর সড়ক দুর্ঘটনায় দেশে চার হাজার ৫৩৬ জন নিহত হয়েছে।

আগামী ২২ অক্টোবর ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের ২২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে 'জাতীয় নিরাপদ সড়ক দিবস' পালন করবে সংগঠনটি। দেশব্যাপী তাদের ৮৭টি শাখায়ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবস পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এতে নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ সড়ক দুর্ঘটনা শব্দটি কিন্তু এখন জাতিসংঘ বলে না। এটা উঠিয়ে দেয়া হয়েছে। এখন বলা হচ্ছে রোড ক্ল্যাশ (সড়ক সংঘর্ষ)। জাতিসংঘ বলে দিয়েছে, এটা প্রিভেন্টেবল (প্রতিরোধযোগ্য)। মানুষ যদি চেষ্টা করে, তাহলে এটাকে দূর করা সম্ভব। আরেকটা তথ্য আপনাদের দিই, অনেক সময় আমাদের বড় বড় নেতা বলেন, এটা একেবারে দূর করা সম্ভব নয়। সুইডেন বলে একটি দেশ আছে, যেখানে কখনো কোনো সড়ক দুর্ঘটনা হয় না।’

শীর্ষ নিউজ 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি