,

ব্রাহ্মণবাড়িয়ায় গান পাউডার দিয়ে যাত্রীবাহী বাসে আগুন

news-image

ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী লোকাল বাস গান পাউডার দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।মঙ্গলবার ভোররাতের কোন এক সময়ে গান পাউডার ছিটিয়ে এ বাসটি পুড়িয়ে দেয়া হয়।ব্রাহ্মণবাড়ীয়া জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া জানান, আজ ভোরের কোন এক সময়ে দুর্বৃত্তরা খালি এ বাসটিতে (নং ঢাকা মেট্রো (জ-১১০৮৭৭) গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। নিমিষে বাসটিতে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও বাসটি সম্পন্ন পুড়ে যায়। এ সময় বাসটিতে কোন যাত্রী ছিল না। তবে কী কারণে বাসটিতে আগুন দিয়েছে তার কারণ জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তিনি আরো বলেন, দুর্বৃত্তদের খোঁজে বের করার চেষ্টা চলছে।
 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা