,

জেলা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারীর ছোট ভাইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

news-image

আমিরজাদা চৌধুরী : ১০ লাখ টাকা চাদা না দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় এক ঠিকাদারকে মারধোর করা হয়েছে। চেষ্টা হয়েছে অপহরন করে নিয়ে যাওয়ার । এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবিরের ছোট ভাই মো: গোলাপ মিয়া,তার মেয়ের জামাই খায়রুল ইসলাম খোকন ও তাদের সঙ্গী নাসিরনগরের বশির উদ্দিনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা হয়েছে। ঘটনার শিকার ঠিকাদার ও সংস্কৃতিকর্মী ওয়াহিদ শামীম বাদী হয়ে সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সুত্রে জানা যায়- ২০১৪ সালের ৩০ শে সেপ্টেম্বর বিজয়নগর উপজেলার রামপুরা বাজার থেকে লক্ষীমুড়া বাজার পর্যন্ত এলজিইডি’র রাস্তায় ৩২ মিটার দীর্ঘ একটি ব্রীজ ও এক কিলোমিটার রাস্তা নির্মান কাজের ঠিকাদারী পায় যৌথভাবে হাসান এন্ড শাহিল নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। এ বছরের ২৬ শে ফেব্রুয়ারী এই কাজের কার্যাদেশ দেয়া হয়। এরপর থেকেই দশ লাখ টাকা চাঁদা দেয়ার জন্যে শহরের মেড্ডার সিদ্দিকুর রহমানের ছেলে খায়রুল ইসলাম খোকন,পৈরতলার মৃত বজলুর রহমানের ছেলে মো: গোলাপ মিয়া, নাসিরনগর পশ্চিমপাড়ার আলফু খা’র ছেলে বশির উদ্দিন তুহিন ঠিকাদার ওয়াহিদ শামীমকে হুমকী দিতে শুরু করে। ১০ লাখ টাকা নতুবা কাজটি দিয়ে দিতে বলে। এতে রাজি না হওয়ায় রোববার (১৮ ই অক্টোবর) রাত পৌনে ১০ টার দিকে ঠিকাদার ওয়াহিদ শামীম শহরের কুমারশীল মোড়ে তার বাসায় যাওয়ার পথে খোকন ও বশির কাচারীপুকুর পাড় এলাকায় তার রিকসা রোধ করে। অস্ত্র ঠেকিয়ে তাকে রিকসা থেকে নামিয়ে পৌর আধুনিক সুপার মার্কেটের উত্তর পার্শ্বে নিয়ে যায়। এরপর গোলাপকে ফোন করলে একটি কালো রংয়ের গাড়িতে করে গোলাপ সেখানে আসে এবং তারা ৩ জন মিলে ওয়াহিদ শামীমকে ঐ গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে তারা শামীমকে মারধোর করতে শুরু করে। তার চিৎকারে লোকজন ছুটে আসলে অপহরনকারীরা গাড়ি নিয়ে চলে যায়। পরে শামীমকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস এ ঘটনায় মামলা হওয়ার কথা নিশ্চিত করে জানান আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা