,

মিসরে পার্লামেন্টে ভোট বর্জন: ভোটের হার ২.২৭

news-image

মিসরের পার্লামেন্টে ভোট দিতে ব্যাপকভাবে বিরত থেকেছে ভোটাররা। সরকার এবং সরকার-সমর্থক মিডিয়ার ব্যাপক চেষ্টার পরও প্রথম পর্বের ভোটে মাত্র ২ দশমিক ২৭ ভাগ ভোটার ভোট দিয়েছে। অনলাইন নিউজ সাইট আরাবি২১ জানিয়েছে, রোববার সারা দিনের কখনোই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বলতে গেলে ছিল না। দিন শেষে দেখা যায়, ভোট দিয়েছে মাত্র ২ দশমিক ২৭ ভাগ ভোটার।

নির্বাচন নিয়ে এমন অনীহা মিসরের ইতিহাসে আর কখনো দেখা যায়নি। এমনকি হোসনি মোবারকের আমলেও এমন আগ্রহহীন পরিস্থিতি দেখা যায়নি।

আল-হারাম এলাকায় এক প্রার্থী কাবাব এবং কোফতা ফ্রি খাওয়ানোর অফার দিয়েও ভোটার টানতে পারেননি।

যারা ভোট দেননি, তাদেরকে ৫০০ মিসরীয় পাউন্ড (৬৩ ডলার) জরিমানা করার চিন্তা করছে কর্তৃপক্ষ। দেশটিতে ভোটারসংখ্যা ২ কোটি ৭০ লাখ। সূত্র: মিডলইস্ট মনিটর।


 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা