বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কাউটিং আন্দোলন জোরদার করে দেশপ্রেমিক সুনাগরিক গড়তে হবে-এটিএম মনিরুজ্জামান সরকার

news-image

আকতার হোসেন ভুইয়া : উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার বলেছেন, স্কাউটিং আন্দোলনকে জোরদার করে দেশপ্রেমিক সুনাগরিক গড়তে হবে। তিনি আদর্শ, নির্মল, বিনয়, আনুগত্য, বন্ধুত্ব, অভিজ্ঞতা , আত্মমর্যাদা সম্পন্ন  নেতৃত্ব¡ বিকাশের জন্য সকলের প্রতি আহবান জানান।  আজ সোমবার বাংলাদেশ স্কাউটস নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত স্কাউটসের ৪ দিনব্যাপী উপদল নেতা প্রশিক্ষণ কোর্সের মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথিরবক্তব্যে তিনি এ সব কথা বলেন। 
চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে স্কাউটসের কোর্স লিডার ও কমিশনার অরবিন্দু গোপের পরিচালনায় এতে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ,থানার অফিসার ইনচার্জ আবদুল কাদের,অধ্যক্ষ মোঃ ওমর আলী, বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার(প্রশিক্ষক) শরীফ আহমেদ কামাল এল টি,চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মঞ্জু ভুইয়া,নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার,প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম, প্রধান শিক্ষক কাজী মাওলানা আতাউর রহমান গিলমান, প্রধান শিক্ষক হাবিবুর রহমান শেখ,সহকারী শিক্ষক মোঃ আলমগীর মিয়া,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া। উপদল নেতা প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, প্রশিক্ষক রাজ কুমার দেবনাথ, সিরাজুল ইসলাম,ফাইক চৌধুরী বিবেক। 
উক্ত প্রশিক্ষণ কোর্সে উপজেলার ৪টি বিদ্যালয় ও ২টি মাদ্রাসার ৪৮ জন ছাত্র অংশগ্রহন করে।

 
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া। ১০ অক্টোবর ২০১৫ # ০১৭১৩৬৩১১৮

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে