,

‘শাহরুখের সঙ্গে আমার ব্যক্তিগত হিসেব আছে’ , পানিতে শরীর সুরক্ষিত রাখবে বিকিনি!

news-image

 

আগামী ১৮ ডিসেম্বর একই সাথে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের ‘দিলওয়ালে’ ও দীপিকা পাডুকোনের ‘বাজিরাও মাস্তানি’। তবে দুঃখের বিষয় হলো, শাহরুখ খানের নায়িকা হিসেবে বলিউডে যাত্রা শুরু হলেও তার সঙ্গেই এবার বক্স অফিসে মুখোমুখী হতে যাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। যদিও অনেকেই মনে করছেন বলিউড বাদশার সঙ্গে টক্কর দেওয়া আর নিজের পায়ে কুঁড়াল দেওয়া সমান কথা! এছাড়া এরইমধ্যে গুঞ্জন ছড়িয়েছে দীপিকা নাকি ব্যক্তিগত সম্পর্কের সূত্রে শাহরুখকে ছবিটির মুক্তি পিছিয়ে দিতে বলেছেন। তবে দীপিকা বরাবরই বিষয়টি অস্বীকার করে আসছেন। এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘শাহরুখের সঙ্গে আমার ব্যক্তিগত হিসেব আছে, তাই বলে আমি তাকে কখনও এমন অনুরোধ করবো না। করতে পারি না। ছবি মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া প্রযোজক-পরিচালকদের কাজ। তারা যা ভালো মনে করেন সেটাই করবেন, এখানে অভিনয়শিল্পী হিসেবে আমার কিছু করার নেই। শারীরিক, মানসিক ও আবেগের দিক দিয়ে আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ছবি বাজিরাও মাস্তানি। আর এমন ছবিতে কাজ করে অন্যকিছু নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। অভিনয়শিল্পী হিসেবে একমাত্র নিজের কাজটি নিয়েই পড়ে থাকতে চাই সততার সঙ্গে।’ এদিকে, সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ নির্মিত হয়েছে অষ্টাদশ শতকের মারাঠা যোদ্ধা পেশওয়া বাজিরাও আর তার প্রেমিকা মাস্তানিকে ঘিরে। আর এতে বাজিরাও চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং এবং তার প্রথম স্ত্রী কাশিবাঈ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অন্যদিকে, রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিটির মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর পর্দায় ফিরলেন এক সময়ের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজল। তাদের সঙ্গে রয়েছেন বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন।
 
উল্লেখ্য, ২০০৭ সালে বক্স অফিস যুদ্ধে শাহরুখের ‘ওম শান্তি ওম’ ছবির কাছে মুখ থুবড়ে পড়ে সঞ্জয়লীলার ‘সাওয়ারিয়া’। তবে মজার বিষয় হলো, ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমেই বলিউডে যাত্রা শুরু হয়েছিল দীপিকার! এবার দেখার বিষয় এই ত্রিমুখী লড়াইয়ে কে হাসেন শেষ হাসি।

 

 

পানিতে শরীর সুরক্ষিত রাখবে বিকিনি!
 


পানিতে শরীর সুরক্ষিত রাখার এক ধরনের বিকিনি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। এই বিকিনি পরে নির্দ্বিধায় পানিতে নেমে সাঁতার কাটা যাবে। গায়ে একটুও ময়লা লাগবে না। স্রেফ বিকিনিতেই পরিষ্কার হবে পানির নোংরা! সংক্রমণ থেকেও থাকতে পারবেন মুক্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এক দল গবেষক এই বিশেষ ধরনের থ্রি-ডি প্রিন্টেড বিকিনি উদ্ভাবন করেছেন। বোর্নস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার মিহরি ওজকান জানিয়েছেন, ‘খুব ভাল মেটিরিয়ালে তৈরি এই বিকিনি পরিবেশের জন্য একেবারেই ক্ষতিকর নয়। তবে তৈরি করাটা বেশ ব্যয়সাপেক্ষ।’ চার বছর আগে এই বিশেষ ধরনের বিকিনি তৈরির প্রস্তুতি শুরু হলেও অবশেষে সাফল্য এসেছে বলেই দাবি গবেষকদের।1445245293

এই সুইম স্যুট পরে সাঁতার কাটলে পানিতে মিশে থাকা যে কোনও ধরনের ময়লা ও তেল পিউরিফাই হয়ে যায়। এটি যেমন পানি শুষে নিতে পারে, ঠিক তেমনই যে কোনও ধরনের সংক্রমণ আটকাতে পারে। আবার কয়েকবার ব্যবহারের পর প্যাডও বদলে ফেলতে পারেন নারীরা।

সূত্র- এনডিটিভি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ