,

নুসরাতের ভিডিও বার্তায় ভক্তদের দুর্গাপুজার শুভেচ্ছা , কেঁদে ভাসালেন দীপিকা!

news-image

দূর্গাপূজা মানেই আনন্দ। কলকাতায় তারকাদের ঈদ হোক বা পূজা হোক ভক্তদের শুভেচ্ছা দেয়া চাই। যুগের সাথে তাল মিলিয়ে পাল্টেছে শুভেচ্ছা দেওয়ার ধরনও। তেমনি একটি মাধ্যম হল অনলাইন। ওপারের বেশ কিছু তারকাও আমাদের দেশেও সমানভাবে জনপ্রিয়। তার মধ্যে নুসরাত জাহান অন্যতম। বাংলাদেশে তার ভক্ত নেহাতই কম নয়। পূজার শুভেচ্ছা প্রদান করতে নুসরাত ১০ সেকেন্ডের একটি ভিডিও তার ব্যাক্তিগত ভেরিফাইড ফেইসবুক পেইজ এবং ইউটিউবে আপলোড করেন। ভিডিওতে দেখা যায় তিনি খুব সুন্দরভাবে ভক্তদের শুভেচ্ছা প্রদান করেন। ভক্তরা ভিডিওর প্রেক্ষিতে জবাবও প্রদান করেন। স্যোশাল মিডিয়া এভাবেই সেলিব্রেটিদের ভক্তদের খুব কাছাকাছি নিয়ে এসেছে। উল্লেখ্য নুসরাতে জাহানের প্রথম অভিনীত চলচ্চিত্র রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু। এই চলচ্চিত্রে তিনি জিৎ-এর বিপরীতে অভিনয় করেন। এই ছবিটি এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরপর তিনি খোকা ৪২০, খিলাড়ি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

 
কেঁদে ভাসালেন দীপিকা! 

দীপিকা পাড়ুকোন দুঃখ পেয়েছেন! প্রকাশ্যে কেঁদেও ফেলেছেন নায়িকা। আর এই কান্না প্রেমিক রণবীর কপূরের জন্য। এটা কোনও গল্প নয়। এর সবটাই সত্যি। কিন্তু এই ঘটনা রিয়েল লাইফের নয়। দীপিকার এই কান্না পর্দার। সদ্য মুক্তি পেয়েছে রণবীর কপূর এবং দীপিকা পাড়ুকোনের আসন্ন ছবি ‘তামাশা’-র একটি গান। সেখানেই কেঁদে ভাসিয়েছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। দীপিকা-রণবীরের অনস্ক্রিন রোমান্স বেশ এনজয় করছেন দর্শকরা।piyan

দীর্ঘ দিন বাদে পরিচালক ইমতিয়াজ আলি পর্দায় ফিরিয়ে আনছেন দীপিকা-রণবীর জুটিকে। ছবির সেটেও নাকি নিজেদের সম্পর্ক নিয়ে তারকারা বেশ নস্টালজিক হয়ে পড়েছিলেন। ছবিতে তাঁদের পেশাদার পারফরম্যান্সও মনে ধরেছে দর্শকদের। সব মিলিয়ে গানের দৃশ্যে দেখে বলিউডের একটা বড় অংশ মনে করছেন, বাস্তবেও এই জুটিকে ভালই মানাবে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা