,

টেকনাফে ৩ লাখ ইয়াবার চালান আটক

news-image

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আজ সোমবার রাতে তিন লাখ ইয়াবার একটি বড় চালান আটক করেছে। টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরির দ্বীপের ঘোলারচর নামক স্থানে একটি ইঞ্জিন চালিত কাঠের তৈরি নৌকা থেকে ইয়াবার চালানটি আটক করা হয়। এ নৌকাটি রাত সাড়ে ৮টার দিকে মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে ইয়াবার চালানটি নিয়ে এসেছিল। বিজিবির অভিযানকালে পাচারকারীরা তৎক্ষণাৎ নাফ নদীতে ঝাঁপিয়ে পালিয়ে যায়। নৌকাটির বডি ফিটিং তক্তা খুলেই তিন লাখ ইয়াবার প্যাকেট বের করা হয়। টেকনাফ বিজিবি-৪২ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্ণেল আবুজার আল জাহিদ রাতে  জানান, 'আমার নিকট গোপন সূত্রের সংবাদ ছিল যে, ইয়াবার একটি বড় চালান আসবে। আমি সন্ধ্যার পর থেকেই নাফ নদী তীরের ঘোলারচর এলাকায় ওঁৎপেতে ছিলাম। পাচারকারীদের ধরতে না পারলেও এত বড় চালানটি পেয়েছি।'
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ