,

পাকিস্তানের কোয়েটায় বাসে বোমা বিস্ফোরণ : নিহত ১০ , ফিলিপাইনে টাইফুনে ১৬ জনের প্রাণহানি

news-image

পাকিস্তানের কোয়েটায় একটি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে বোমা বিস্ফোরণে শিশুসহ প্রায় ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনেরও বেশি। বিস্ফোরণের সময় বাসটির ভেতরে প্রায় ৪০ জন যাত্রী ছিল। খবর ডনের।
নিহতদের মধ্যে দু'জন শিশু আছে বলে উদ্ধারকারীরা নিশ্চিত করেছেন। কোয়েটার বেসামরিক হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
নিরাপত্তাকর্মীরা পুরো জায়গাটি ঘিরে রেখেছেন।

 ফিলিপাইনে টাইফুনে ১৬ জনের প্রাণহানি

 

ফিলিপাইনে কপ্পু টাইফুনে মৃতের সংখ্যা ১৬-এ পৌঁছেছে। বন্যা উপদ্রুত কৃষি নির্ভর গ্রামগুলোর ঘরবাড়ি সোমবার পানিতে ডুবে গেছে। স্থানীয় পানিবন্দি মানুষরা বাড়ির ছাদে আটকা পড়েছে। নদীর পানি দ্রুত বেড়ে গিয়ে জীবজন্তু ভাসিয়ে নিয়ে গেয়েছে। image_280999.2015-10-19_3_58512এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের দুর্যোগপ্রবণ দ্বীপাঞ্চলে কপ্পু চলতি বছরের দ্বিতীয় শক্তিশালী ঝড়। এতে ৬০ হাজারের বেশি লোক গৃহহারা হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকালে পূর্বাঞ্চলীয় লুজন উপকূলে এ ঝড় আঘাত হানে। গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চলে এই দুর্যোগ ভারি বৃষ্টিপাতের সৃষ্টি করে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা