শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় যুবককে পিটিয়ে ও বিষ খাইয়ে হত্যা, রামপালে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

news-image

কুমিল্লায় যুবককে পিটিয়ে ও বিষ খাইয়ে হত্যা 

কুমিল্লা শহরের জজকোর্ট সংলগ্ন এলাকায় এক আইনজীবীর চেম্বারে সালিশ বৈঠক শেষে মেহেদী হাসান সবজু নামে এক যুবককে তার স্ত্রীর লোকজন রড দিয়ে পিটিয়ে ও বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহতের বাবা আবুল বারেক এ অভিযোগ করেন। গতকাল সোমবার বিকেলে তাকে মারধরের পর গুরুতর আহত অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ যুবকের মৃত্যু ঘটে। জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুর গ্রামের আবুল বারেকের ছেলের সাথে মেহেদী হাসান সবুজ ৯ মাস আগে প্রেম করে বিয়ে করেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের শাহজাহান মিয়ার কন্যা ফাহিমা আক্তারকে।
নিহতের বাবা আবুল বারেক অভিযোগ করে জানান, তার ছেলের বউ অনেক দিন ধরে ছেলের সাথে সাংসারিক ঝগড়া করে আসছে। এমনকি সে আমার ছেলের সংসার করবে না বলে একবার চলে গেছে। চলে যাওয়ার পর আমি তাকে নিয়ে আসি। আমার ছেলের বউ যখন সংসার করবে না বলে তখনি গ্রামের করিম মেম্বারসহ আরো অনেকে সমাধানের জন্য কুমিল্লা জজকোর্টের সাবেক পিপি মজিবুর রহমানের বাসায় সালিশে বসি। আমরা ১০ জন যখন উকিলের বাসার বারান্দায় নামাজ পড়ছিলাম তখন আমার ছেলের উপর বউয়ের পক্ষের লোকজন দলবল নিয়ে হামলা চালায়। তাকে রড দিয়ে পিটিয়ে ও বিষ খাইয়ে বাথরুমে ফেলে রাখে। এ সময় আমার ছোট ভাই সুলতান মিয়া রক্ষা করতে চাইলে তাকেও রড দিয়ে পিটিয়ে আহত করে। মেহেদী হাসান সবুজকে কুমিল্লা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জানা যায়, বুড়িচংয়ের আবদুল মতিন খসরু কলেজ থেকে মেহেদী হাসান সবুজ এইচএসসি পাশ করেছে।
এ ঘটনায় আহত নিহতের চাচা সুলতান মিয়া জানান, সবুজকে ৭/৮ জনে মিলে পিটিয়ে আহত করে। পরে তাকে আইনজীবীর বাসার বাথরুমে জোরপূর্বক বিষ খাইয়ে দেয়। বিষ ছিল নিহতের শ্যালক আরমানের কাছে। তিনি সাংবাদিকদের বলেন, আইনজীবীর বাসায় গেলে এখনো বাথরুমের দরজা ভাঙ্গা থাকার প্রমাণ পাওয়া যাবে।


কুমিল্লা বারের সাবেক পিপি মজিবুর রহমান জানান, বিয়ের পর স্বামী-স্ত্রীর ঝগড়া ঝাটির বিষয়ে উভয় পক্ষের আত্মীয়-স্বজন আমার চেম্বারে বৈঠকে বসে। এ সময় উভয় পক্ষের বক্তব্য শুনে আমরা মাগরিবের নামাজ পড়তে যাই। তখন নামাজে থাকা অবস্থায় উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতন্ডা শুনতে পাই। বিষয়টি যখন অসহনীয় পর্যায়ে চলে যায় তখন উভয় পক্ষকে বাসা থেকে বের করে দিয়ে গেইটে তালা লাগিয়ে দেই।
এ বিষয়ে এসআই সামছুদ্দিন জানান, বুড়িচংয়ের এক ছেলে মেহেদী হাসান সবুজের সাথে দেবিদ্বারের ফাহিমা আক্তারের বিয়ে হয়। এটা নিয়ে মনোমালিন্য ছিল জানতে পেরেছি। সাবেক পিপি মজিবুর রহমানের চেম্বারে সন্ধ্যার সময় বৈঠক বসছিল। যখন তারা মাগরিবের নামাজ পড়ছিল তখন এ ঘটনা। কে বিষ খাইয়েছে না নিজে খেয়েছে সেটা তদন্তের পর বলা যাবে।

 

 

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল আলীম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আব্দুল আলীম উপজেলার শাকরাইল গ্রামের ইটালি প্রবাসী আফজাল হোসেন দর্জির ছেলে। তিনি মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।accident-logo1
শিবালয় থানা পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে উপজেলাধীন উথলী-পাটুরিয়া ফেরি সংযোগ সড়কের মেগা ফিড কারখানার কাছে মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আব্দুল আলীম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উথলী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

রামপালে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা


বাগেরহাটের রামপাল উপজেলার আব্দুল মাজেদ সরদার (৬২) নাম এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মাজেদ রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।kill এ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার রাজনগর গ্রামের আব্দুল মাজেদ সরদার রাতে বাসা থেকে বেরিয়ে একাকি পাশের কালীকা প্রসাদ গ্রামের চিংড়ি ঘেরে যাচ্ছিলেন। পথে ঘেরের নির্জন এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। তিনি আরো জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের একাধিক পোচ, মাথায় একটি ও চোখের ব্রু’র উপরে দুটি কোপের চিহ্ন রয়েছে। পুলিশ রাত শোয়া ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানান তিনি।