,

রাজধানীতে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই

news-image

পুরান ঢাকার ইসলামপুরে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে তাঁতীবাজারের স্বাদ জুয়েলার্সের কর্মচারী পার্থ কুমারকে গুলি করে ছিনতাইকারীরা টাকা ছিনতাই করে। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় অর্থপেডিকস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বিকেল সোয়া ৪টার দিকে আল-আরাফাহ ব্যাংক ইসলামপুর শাখা থেকে পার্থ ২৫ লাখ টাকা তুলে তাঁতীবাজারে তার প্রতিষ্ঠানের উদ্দেশ্যে হেঁটে রওনা দেন। ব্যাংক থেকে কিছু দূর যাওয়ার পর ইসলামপুর একটি বহুতল ভবনের সামনে ৪/৫ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তার পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

তাঁতীবাজারের স্বাদ জুয়েলার্সের মালিক খোরশেদ আলম পুলিশকে জানিয়েছেন, তার দোকানের কর্মচারী পার্থকে ২৫ লাখ টাকা উত্তোলন করতে ব্যাংকে পাঠিয়েছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি খবর পান যে ছিনতাইকারীরা পার্থকে গুলি করে টাকা ছিনতাই করেছে।

পুলিশ জানিয়েছে, ইসলামপুরের একটি চি‎হ্নিত ছিনতাইকারী গ্রুপ এ ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি