,

শুটিং স্পটে স্ট্রোক করেছেন চিত্রনায়ক রিয়াজ

news-image

ডেস্ক রিপোর্ট: মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং স্পটে স্ট্রোক করেছেন চিত্রনায়ক রিয়াজ। সোমবার আনুমানিক রাত ৮টা ১০ মিনিটের দিকে উত্তরায় শুটিং চলাকালীন স্ট্রোক করেন তিনি। চিত্রনায়িকা মাহিয়া মাহি এটি নিশ্চিত করেছেন।
মাহি বলেন, ‘শুটিং চলাকালীন হঠাৎ করে রিয়াজ ভাই স্ট্রোক করেন। তাৎক্ষণিক তাকে অ্যাপোলো হসপিটালে ভর্তি করা হয়। শুটিং এখন বন্ধ আছে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত অ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন আছেন চিত্রনায়ক রিয়াজ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি কার্ডিয়াকের সমস্যায় ভুগছেন। বর্তমানে ইমার্জেন্সিতে তার চিকিৎসা চলছে।
দেশের অন্যতম দর্শকপ্রিয় এ নায়ক ইচ্ছকৃতভাবেই দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে সরে ছিলেন। সম্প্রতি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটিতে মাহির বিপরীতে অভিনয়ের মাধ্যমে ফের ছন্দে ফেরেন রিয়াজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা