,

ভারতকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা , ই অতীত, রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ বেনিতেজ

news-image

দারুণ নাটকীয়তায় দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল ভারত। রাজকোটে তৃতীয় একদিনের ম্যাচে যখন ভারতের জয় সহজ বলে মনে হচ্ছিল, তখনই আক্রমণ। আর তাতে ধরাশায়ী স্বাগতিকেরা। দক্ষিণ আফ্রিকায় জয়ী হলো ১৮ রানে। ফলে ৫ ম্যাচ সিরিজে তারা এগিয়ে গেল ২-১-এ। টসে জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে করেছিল ৭ উইকেটে ২৭০ রান। জবাবে ভারত করে ৬ উইকেটে ২৫২ রান। ২৭২ রান চেজ করার বেশির ভাগ সময়ই ভারত ছিল এগিয়ে। কিন্তু এবি ডি ভিলিয়ার্সের দারুণ অধিনায়কত্ব আর মরন মরকেলের বোলিং নিশ্চিত পরাজয়কে জয়ে রূপান্তরিত করে তারা। শেষ কয়েক ওভারের নাটকীয়তায় হেরে যায় ভারত।

এর আগে কুইনটন ডি কক এবং ফ্যাফের ১১৮ রানের পার্টনারশিপের সময় মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার স্কোর আনায়াসেই ৩০০ পেরিয়ে যাবে। কিন্তু হয়নি। রাজকোটে সফরকারীদের ২৭০ রানেই আটকে ফেলতে পেরেছে ধোনি বাহিনী। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে এই সংগ্রহ করে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার ইনিংস ৩৯তম ওভারে ২ উইকেট ২০৫ থেকে ৪১তম ওভারে ৬ উইকেটে ২১০-এ দাঁড়ালে তাদের পক্ষে আর সেই গতি ধরে রাখা সম্ভব হয়নি।কক ১০৩ রানে বিদায় নেন। ভারতের পক্ষে শর্মা নেন দুই উইকেট।

এর আগে ৩ ম্যাচ টি২০ সিরিজটি দক্ষিণ আফ্রিকা জিতেছিল ২-০-এ। সূত্র: ইএসপিএন ক্রিক ইনফো
 

 

 

  অতীত, রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ বেনিতেজ
 

মওসুমের শুরু থেকেই জল্পনা চলছিল তাদের সম্পর্ক নিয়ে৷ বলা হচ্ছিল দলের অন্দরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও কোচ রাফায়েল বেনিতেজের মধ্যে সবসময় একটা ঠান্ডা লড়াই চলছে। তবে সেই জল্পনায় জল ঢেলে দিলেন খোদ রিয়াল মাদ্রিদের হেডস্যার।ronaldo
শনিবার রাতে লেভান্তের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়ে লা’লিগায় শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ জেতার পর রোনালদোর প্রশংসা করে বেনিতেজ বলেন, একাধিক প্রধান খেলোয়াড়ের অনুপস্থিতি সত্ত্বেও রোনালদো একার কাঁধে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছে। এই ম্যাচে ‘লস ব্ল্যাঙ্কোসরা’ বেঞ্জিমা ও লুকা মড্রিচকে চোটের জন্য পায়নি। আরেক সুপারস্টার গ্যারেথ বেলকেও প্রথমার্ধের পর তুলে নেন কোচ। বেলকে তুলে নেওয়ার প্রসঙ্গে বেনিতেজ বলেন, কোনও চোটের জন্য আমি বেলকে তুলে নিইনি। ওয়েলশের হয়ে ম্যাচ খেলে আসায় ও খুব ক্লান্ত ছিল, তাই বেলকে বিশ্রাম দেওয়ার জন্য দ্বিতীয়ার্ধে আর মাঠে রাখিনি।অন্যদিকে এই ম্যাচে এক গোল করার সুবাদে রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা গোলদাতা হয়ে গিয়েছেন সিআর সেভেন। রিয়াল কিংবদন্তি রাউলের ৩২৩ গোল টপকে রোনালদোর বর্তমানে গোলসংখ্যা ৩১০ ম্যাচে ৩২৪টি ৩২৪টি গোল।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ