,

শিক্ষক লাঞ্ছনার অভিযোগে চাকরি হারালেন জাবির সেই ছাত্রলীগ নেতা

news-image

শিক্ষকদের আন্দোলনের মুখে অবশেষে চাকরি হারালেন শিক্ষক লাঞ্ছনার অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপু। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া  দীপুকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। শিক্ষক সমিতির বেঁধে দেওয়া সময়ের পরিপ্রেক্ষিতে একক ক্ষমতাবলে তাকে অব্যাহতি দেন তিনি।

সোমবার উপাচার্য তার নিয়োগ বাতিল করেন বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানিয়েছেন। তিনি জানান, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী কাউকে চাকরিচ্যুত করতে হলে সাধারণত এক মাস আগে নোটিশ দিতে হয়। দিপুকে সোমবার চাকরি থেকে অব্যাহতির নেটিশ দেওয়া হয়েছে।’ এদিকে দাবি অনুযায়ী ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল করায় পূর্বঘোষিত কর্মবিরতি প্রত্যাহার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এর আগে, শনিবার শিক্ষক সমিতির সাধারণ সভায় বিতর্কিত এ ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে উপাচার্যকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও উপাচার্য ওই ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল না করায় অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি ডাক দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ‘উপাচার্য আমাদের দাবি মেনে নেওয়াতে আমরা সকল কর্মসূচি স্থগিত করেছি।’

প্রসঙ্গত, এ বছরের জুলাই মাসে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে অভিযুক্ত শাখা ছাত্রলীগের সাংগঠনিক স

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা