,

চুপিসারে সালমান ইউলিয়ার বাগদান

news-image

ইউলিয়া ভ্যানটরের কথা মনে আছে? রোমানিয়ান এই উপস্থাপিকার সঙ্গে সালমান খানের প্রেমের গুঞ্জন চলছে অনেকদিন ধরে। মাঝে তাদের প্রেমের গল্প ঝিমিয়ে ছিল। তবে আবার তা আলোচনায় এসেছে। শোনা যাচ্ছে, বিদেশিনীর অনামিকায় আংটি পরিয়ে দিয়েছেন বলিউডের এই সুপারস্টার। পুরো ঘটনাটা হয়েছে চুপিসারে। ইউলিয়ার প্রতি সালমানের মধ্যে বরাবরই আলাদা ভালো লাগা লক্ষ করা গেছে। কিন্তু পরিবারের আপত্তি থাকায় তাকে নিয়ে এগোতে পারছিলেন না ৪৯ বছর বয়সি এই অভিনেতা। তবে পরিস্থিতি বদলেছে। সল্লুর পছন্দকে গুরুত্ব দিচ্ছে খান পরিবার।

তাদের মত থাকায় ইউলিয়ার সঙ্গে বাগদান পর্বটি সেরে ফেলতে দেরি করলেন না তিনি। সম্প্রতি ডায়মন্ড ও প্লাটিনামের একটি আংটি দেখা গেছে ইউলিয়ার অনামিকায়। তার জনসংযোগ কর্মকর্তা বুখারেস্টে ফিরে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী বছরের শুরুর দিকেই হবে বিয়ে। ধারণা করা হচ্ছে, সালমানের সঙ্গে হয়েছে তার আংটিবদল। কারণ কিছুদিন আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ‘বজরঙ্গি ভাইজান’ তারকা বলেন, ‘মনে তো হচ্ছে, আমি এ বছরেই বিয়ে করতে যাচ্ছি!’ বলিউডের সবচেয়ে কাক্সিক্ষত ব্যাচেলর ভাবা হয় সালমানকে। তার বিয়ে বরাবরই সংবাদমাধ্যমে গুরুত্ব পেয়ে আসছে। কিন্তু কবে নাগাদ বিয়ের সানাই বাজবে তার কোনো সদুত্তর তিনি এখনো দেননি। ভক্ত ও ঘনিষ্ঠজনদের চাওয়া, শিগগিরই বিয়ে করে থিতু হবেন সালমান। ইউলিয়ার সঙ্গে বাগদানের গুঞ্জন ওঠায় তারা বরং খুশি।


দুই বছর ধরে সালমান ও ইউলিয়ার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে। ভারতে এলেই প্রেমিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে ভোলেন না ৩৫ বছর বয়সি এই তারকা। গত বছর সালমানের ছোটবোন অর্পিতা খানের বিয়ের অনুষ্ঠানেও অংশ নেন তিনি। বজরঙ্গি ভাইজান ছবির সেটেও দেখা গেছে তাকে। এরপর পানভেলে নিজের খামারবাড়িতে প্রেমিকার সঙ্গে ছবি তোলেন সালমান। সবই জানাজানি হয়েছে।
 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা