বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পূজার জন্য লাল শাড়ি কিনেছি’

news-image

অবন্তি বিশ্বাস অপু। অপু বিশ্বাস নামেই পরিচিত। চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী। তিনি ২০০৪ সালে চলচ্চিত্রে পদাপর্ণ করেন। ইতোমধ্যে অভিনয় করেছেন অর্ধশতকেরও বেশি সিনেমায়। ফ্যাশন সচেতন হিসেবেও তার সুনাম রয়েছে। জনপ্রিয় এ তারকা আয়না সময়কে জানিয়েছেন তার পছন্দ-অপছন্দ আর অবসর কাটানোর নানা কথা। লিখেছেন আঞ্জুমান আরা

প্রিয় পোশাক : পশ্চিমা পোশাকের প্রতি অপু বিশ্বাসের বিশেষ দুর্বলতা রয়েছে। পৃথিবীর নামিদামি নানা ব্র্যান্ডের জিনস, টি-শার্ট, টুপি তার প্রিয় পোশাক। শীতকালে জিনসের সঙ্গে টি-শার্ট, বুট জুতা আর নানা ডিজাইনের টুপি পরতে পছন্দ করেন। তবে শুধু পশ্চিমা পোশাক নয়, শাড়ি পরতেও ভালবাসেন অপু বিশ্বাস। অপু বলেন, ‘শুটিংয়ের বাইরে পশ্চিমা পোশাক আর যে কোনো উৎসবে শাড়িই আমার প্রথম পছন্দ।’
পুজোর সাজপোশাক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজের সাজপোশাক এবং কেনাকাটা সম্পর্কে অপু বিশ্বাস বলেন, ‘পুজোতে শাড়ি পরতেই সব থেকে বেশি পছন্দ করি। এ উৎসবটির জন্য লাল পেড়ে সাদা শাড়িই আমার প্রথম পছন্দ। তবে কখনো কখনো সালোয়ার-কামিজও পরা হয়। পূজার জন্য চওড়া লাল পাড়ের সাদা শাড়ি কিনেছি। এর সঙ্গে মিলিয়ে সাজে থাকবে বড় লাল টিপ, খোঁপায় ফুল আর হাতভর্তি চুড়ি।’
প্রিয় তারকার প্রিয় রঙ : নায়িকাদের আমরা নানা চরিত্রে নানা রঙের সাজপোশাকে দেখতে পাই। তবে এর মধ্যে কোনটি তাদের প্রিয় রঙ তা জানার আগ্রহও ভক্তদের কম নয়। জনপ্রিয় তারকা অপু বিশ্বাস জানান, প্রিয় রঙের তালিকায় প্রথমেই রয়েছে লাল। দুর্বলতা রয়েছে সাদা এবং কালোর প্রতিও।
পছন্দের খাবার : পছন্দের খাবার সম্পর্কে অপু বলেন, আমি একটু বেশিই ভোজনরসিক। মায়ের হাতের কাচ্চি বিরিয়ানি আর খিচুড়ি আমার সবচেয়ে বেশি পছন্দ। এছাড়া সামুদ্রিক মাছসহ সব ধরনের দেশি খাবারই আমার বেশি পছন্দ। চাইনিজ খাবার একেবারেই ভালো লাগে না। রিচ ফুড পছন্দ করলেও ডায়েটের কারণে এখন তা খুবই কম খাই।
একান্ত অবসর : অবসরকে ঘিরে কম-বেশি সবারই থাকে নানা পরিকল্পনা। অবসর দিনের কথা জানতে চাইলে অপু বলেন, অবসর তেমন একটা পাই না। আর পেলে শুটিংয়ের কারণে অগোছালো থাকা কাজগুলো গুছিয়ে নিই, শপিং করি, সিনেমা দেশি আর গান শুনি। কখনো কখনো অবসরে নিজেই গাড়ি চালিয়ে বেরিয়ে পড়ি।
পাহাড় খুব প্রিয় : দেশ-বিদেশের কোথায় ঘুরতে ভালো লাগে এমন প্রশ্নে অপু বলেন, পাহাড় আমার খুব প্রিয়। পাহাড়ের দেশে নেচে বেড়াতে মন চায়। তাই ঘোরার ক্ষেত্রে পাহাড়ঘেরা জায়গাগুলোই আমার বেশি পছন্দ।
প্রিয় যত ব্র্যান্ড : সানগ্লাস, ঘড়ি, সুগন্ধি সংগ্রহ করতে ভালবাসেন অপু বিশ্বাস। ডিওর, গুচি, জারা বেসিক, রাডো, বুলগ্যারি, প্রমড, সরোভস্কি তার পছন্দের ব্র্যান্ড বলে জানান অপু বিশ্বাস। গিভেল, ডিওর, টমফোর্ড, আরমানিসহ ১৫টি ব্র্যান্ডের সুগন্ধি রয়েছে তার সংগ্রহে। ব্যায়ামের সময় নাইকি ও অ্যাডিডাস ব্র্যান্ডের ট্রাউজার, টি-শার্ট ও কেডস পরতে পছন্দ করেন। অপু বলেন, ‘আমি অধিকাংশ সময় দেশের বাইরে থেকেই শপিং করি। দেশের বাইরে যেহেতু দিনের আলোয় শুটিং করতে হয়, তাই তখন সন্ধ্যায় শপিং পর্বটা সেরে ফেলি।’

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে