বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একনজরে ২০১৫ সালের নোবেল বিজয়ীরা

news-image

ছয়টি বিষয়ে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর প্রদান করা হয় নোবেল পুরস্কার। এবারও এর ব্যতিক্রম ঘটেনি।  সোমবার থেকে শুরু করে প্রতিদিন একটির পর একটি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছে। এদের অনেকেই নিরব কর্মী, অথবা গবেষণায় মগ্ন বিজ্ঞানী। বিশ্বখ্যাতির আলোতে আসার আগে এদের অনেকেই চিলেন লোকচক্ষুর আড়ালে। এ যাবৎ নোবেল বিজয়ীদের সম্পর্কে চলুন সংক্ষেপে জেনি নেই কিছু তথ্য… 


উইলিয়াম সি ক্যাম্পবেল
তিনি চিকিৎসাবিদ্যায় নোবেল জয় করেছেন। ১৯৩০ সালে আয়ারল্যান্ডে জন্ম নেন উইলিয়াম সি ক্যাম্পবেল। তিনি মার্কিন জীববিজ্ঞানী এবং পরজীবী বিশেষজ্ঞ। ‘রাউন্ডওয়ার্ম’ নামের প্যারাসাইটের ফলে যে ইনফেকশন হয়, তার চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করেছেন তিনি। বর্তমানে ড্রু ইউনিভার্সিটির অ্যামেরিটাস রিসার্চ ফেলো উইলিয়াম সি ক্যাম্পবেল।

সাতোশি ওমুরা
মেডিসিনে নোবেল পান তিনি। জন্ম ১৯৩৫ সালে। জাপানি বায়োকেমিস্ট কিতাসাতো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস সাতোশি ওমুরা। অ্যান্টি-প্যারাসাইট কমপাউন্ড অ্যাভারমেক্টিন যে স্ট্রেপ্টোমাইসেস স্ট্রেইন থেকে তৈরি হয় তা আলাদা করতে সাহায্য করেছিলেন তিনি।

তু ইউইউ


তু ইউইউ মেডিসিনে নোবেল পান। জন্ম ১৯৩০ সালে। চীনের চিকিৎসা বিজ্ঞানী ও ভেষজ রসায়ন বিজ্ঞানী তু ইউইউ। চীনের প্রথাগত ভেষজবিদ্যা থেকে আর্টেমিসিনিন ও ডিহাইড্রোআর্টেমিসিনিন তৈরি করে লাখ লাখ মানুষকে ম্যালেরিয়া রোগে প্রাণ হারানো থেকে বাঁচান তিনি।

আর্থার বি ম্যাকডোনাল্ড


পদার্থবিদ্যায় নোবেল পান তিনি। জন্ম ১৯৪৩ সালে। ক্যানাডার অ্যাস্ট্রোফিজিসিস্ট, সাডবেরি নিউট্রিনো অবজারভেটরি ইনস্টিটিউট-এর পরিচালক আর্থার বি ম্যাকডোনাল্ড। নিউট্রিনো নামের সাব-অ্যাটমিক পার্টিকল বা কণিকাগুলি যে তাদের প্রকৃতি বদলাতে পারে এবং নিউট্রিনোদের যে ‘মাস’ বা ওজন আছে, এ সংক্রান্ত আবিষ্কারের জন্য নোবেল পান ম্যাকডোনাল্ড।

তাকাকি কাজিতা


পদার্থবিদ্যায় নোবেল পান তিনি। নিউট্রিনো সংক্রান্ত আবিষ্কারের জন্য তাকাকি কাজিতাকে বেছে নেন নোবেল কমিটি। ১৯৮৮ সাল থেকে টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রেডিয়েশন রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত তিনি।

টোমাস লিন্ডাল


রসায়নে নোবেল পান টোমাস লিন্ডাল। জন্ম ১৯৩৮ সালে। ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের এমেরিটাস পরিচালক টোমাস লিন্ডাল দেখিয়েছেন যে, ডিএনএ আসলে একটি অতি ভঙ্গুর মলিকিউল এবং যে হারে ডিএনএ-র অবক্ষয় ঘটে, তা-তে পৃথিবীতে জীবনের বিকাশ ঘটা সম্ভব ছিল না। ফলে লিন্ডাল ‘বেস এক্সিজন রিপেয়ার’ নামের একটি মলিকিউলার প্রণালী আবিষ্কার করেন, যা অবিরাম আমাদের ডিএনএ-কে মেরামত করে চলে।

পল মড্রিচ

রসায়নে নোবেল তিনি। জন্ম ১৯৪৬ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা রাজ্যের ডিউক ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন-এ বায়োকেমিস্ট্রির অধ্যাপক পল মড্রিচ। তিনি গবেষণা করে দেখান, দেহের কোষ কিভাবে বিভাজনের সময় ডিএনএ-র ভুলভ্রান্তি ঠিক করে নেয়।

আজিজ সেঞ্চার


রসায়নে নোবেল পান আজিজ সেঞ্চার। জন্ম ১৯৪৬ সালে তুরস্কে।  নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি ও বায়োফিজিক্স-এর অধ্যাপক তিনি। সাঞ্চার ‘নিউক্লিওটাইড এক্সিজন রিপেয়ার’ পদ্ধতি বর্ণনা করেন। এ পদ্ধতির মাধ্যমে কোষ তার ডিএনএ-তে অতিবেগুনি রশ্মিজনিত ক্ষতি সারিয়ে নিতে পারে।

স্ভেতলানা আলেক্সিয়েভিচ


বেলারুসের ৬৭ বছর বয়সি এই বিতর্কিত লেখিকা সাহিত্যে নোবেল পুরস্কার পান। রেকর্ড করা হাজার হাজার সাক্ষাৎকারকে সাহিত্যে পরিণত করে তিনি এক নতুন ধরনের রচনা সৃষ্টি করেন। লেখেন রুশ ভাষায়, বেলারুসে বহুদিন নিষিদ্ধ ছিল তার বই। তিনি সর্বশেষ মন্তব্য করেন, “আমি রাশিয়াকে ভালোবাসি, কিন্তু ‘স্ট্যালিন এবং পুটিন’-এর রাশিয়াকে নয়”।